শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মিলাদ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ৯:০৯ পিএম
কচুয়ায় ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে আলোচনা ও দোয়া মিলাদ

কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত ও আহতদের স্মরণে আলোচনা সভা দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপির পক্ষ থেকে ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো.আব্দুল মান্নান মজুুমদারের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো.বোরহান উদ্দিন বিপ্লবের পরিচালনায় স্মরণ সভায় বক্তব্য রাখেন, ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো.আব্দুল মান্নান,সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন,ইউপি সদস্য শাহ আলম পাটওয়ারী,উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদক মিজানুর রহমান,বিশিষ্ট সমাজসেবক মাওলানা আবুল বাসার, নিশ্চিন্তপুর ইসলামিয়া এতিমখানার সুপার মাওলানা মো.সাদ্দাম হোসেনসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলায় নিহত স্মরণে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন,মাওলানা শরিফুল ইসলাম।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital