বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন আ.লীগের শোক সভায়

সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে, জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই : রুহুল এমপি

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: সোমবার, ২১ আগস্ট, ২০২৩, ১০:০৮ পিএম
সংবিধান অনুযায়ী বাংলাদেশে নির্বাচন হবে, জ্বালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই : রুহুল এমপি

চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেছেন, আওয়ামীলীগ সরকার দারিদ্র বিমোচন, যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, আইসিটি, বিদ্যুৎ ব্যবস্থার উন্নয়নসহ গ্রামীণ অবকাঠামোর ব্যাপক উন্নতি করেছেন।

সোমবার (২১ আগস্ট) বিকেলে মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী, জাতীয় শোক দিবস এবং ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় বিএনপির উদ্দেশ্যে এমপি বলেন, সংবিধান অনুযায়ী বাংলাদেশের মাটিতে নির্বাচন হবে। সেই নির্বাচনে ৪র্থ বারের মত প্রধানমন্ত্রী হবেন শেখ হাসিনা। তাই সংবিধানের বাহিরে গিয়ে কোন কুৎসা রটিয়ে, জ¦ালাও পোড়াও আন্দোলন করে লাভ নেই। তিনি বলেন, বিএনপি একবার আমেরিকার দিকে তাকিয়ে থাকে। আরেকবার ভারতের দিকে তাকিয়ে থাকে। কিন্তু ইন্টারন্যাশনাললী তাদেরকে কেউ ভরসা দিচ্ছেন না। বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছে। তাই এই সোনার বাংলা নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

তিনি আরও আওয়ামীলীগে কোন গ্রুপিং নেই, আওয়ামীলীগ এক এবং অভিন্ন। তাই আগামী নির্বাচনে সকল ভেদাবেদ ভুলে নৌকাকে নির্বাচিত করতে হবে। আমি ক্ষমতায় থাকা কালিন সময়ে এই মতলবের জনগণ শান্তিতে ঘরে ঘুমিয়েছে। আমার নির্বাচনী এলাকায় কোন মিথ্যা মামলা, হামলা এবং নির্যাতনের শিকার হয়নি কেউ। তাই আগামী দিনে শান্তি শৃংখলা বজায় রাখতে শেখ হাসিনাকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয়ী করা আহ্বান জানান তিনি।

Model Hospital

খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মনজুর হোসেন রিপনের সভাপ্রধানে এবং সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম ঢালীর সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান (এসি মিজান), উপজেলা আওয়ামীলীগের সভাপতি লিয়াকত হোসেন প্রধান, চাঁদপুর জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রফেসর ড. লোকমান হোসেন, মতলব দক্ষিণ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএইচএম কবির আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য গিয়াস উদ্দিন প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, মতলব পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বাদল, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রিয়াদুল আলম রিয়াদ, আওয়ামীলীগ নেতা শাখাওয়াত হোসেন প্রধান, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চান মিয়া তালুকদার, খাদেরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ওমর ফারুক মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক কবির হোসেন কালু, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সহ-সভাপতি তালুকদার এবিএম মুসা, মতলব পৌর ছাত্রলীগের সভাপতি গোলাম রাব্বি, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউছার আলম পান্না, খাদেরগাঁও ইউনিয়ন যুবলীগের সভাপতি কাউছার প্রধান, সিনিয়র সহ-সভাপতি মোজাম্মেল হক মিয়াজী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান ঢালী, যুবলীগ নেতা নুরে আলম জিকু, হিরন তালুকদার, ছাত্রলীগ নেতা শাহজালাল।

এসময় বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital