বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর দু’কর্মকর্তার বঙ্গবন্ধু পুরস্কার লাভ

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ৩:২৮ পিএম
চাঁদপুর পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর দু’কর্মকর্তার বঙ্গবন্ধু পুরস্কার লাভ
সজীব খান : মুজিববর্ষ” উদযাপন উপলক্ষ্যে গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্মচারীগনের মধ্য থেকে ফরিদগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মোহাম্মদ নুরুল হোসাইন এবং সমিতির সদ্য বিদায়ী
এনফোর্সম্যান কো-অর্ডিনেটর (এসি) একে আজাদ বঙ্গবন্ধু পুরস্কার অর্জন করেছেন।
বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যানের  অনুমোদনক্রমে নুরুল হোসাইন এবং একে আজাদকে “বঙ্গবন্ধু পুরস্কার” প্রদান করা হয়।
বঙ্গবন্ধু পুরস্কার পাওয়ায় নুরুল হোসাইন ও একে আজাদ বাংলাদেশ পল্লীবিদ্যুৎ বোর্ডের সকল কর্মকর্তা এবং চাঁদপুর পপল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজারসহ সর্বস্তরের কর্মকর্তা/কর্মচারীগণের প্রতি  আন্তরিকভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাশাপাশি আমার সকল সিনিয়র ও জুনিয়র কলিগগণের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যারা আমাদেরকে সবসময় কর্মক্ষেত্রে সাহস যুগিয়েছেন আর উৎসাহ দিয়েছেন।
মহান আল্লাহ্‌ তায়ালার কাছে আমি শুকরিয়া আদায় করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital