বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১৫টাকা কেজির চাল বিক্রি শুরু

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২২ আগস্ট, ২০২৩, ৮:০৫ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসুচির আওতায় ১৫টাকা কেজির চাল বিক্রি শুরু
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে সরকার ঘোষিত খাদ্য অধিদপ্তর পরিচালিত, খাদ্যবান্ধব কর্মসুচির খাদ্যশস্য বিতরণের আওতায় ১৫ টাকা কেজিতে চাল বিক্রি শুরু হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) সকাল থেকে ২০২২সালে মনোনীত অনলাইনে চলতি বছরের ২য় দফায় একসাথে সেপ্টেম্বর ও অক্টোবর দুই মাসের ৩০ কেজি হারে ৬০ কেজি মোট ৫৭১ জন ভোক্তা ১৫ টাকা দরে এ চাল ক্রয়ের সুযোগ পান। উক্ত ইউনিয়নে দুইটি ডিলারের মাধ্যমে এ চাল বিক্রি করা হচ্ছে। এর মধ্যে গতকাল ইউনিয়নের জাফরবাড়িতে মেসার্স হাওলাদার ট্রেডার্স এর মাধ্যমে ২৮৪জন ও কুমারঢুগীতে শশী ঐশী ট্রেডার্সের মাধ্যমে ২৮৭ জন এ চাল ক্রয় করার সুযোগ পাচ্ছেন।
এদিন উভয় ডিলারের মাধ্যমে চাল বিক্রির উদ্বোধন করেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী। হাওলাদার ট্রেডার্স এর ট্যাগ অফিসার ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এইচএম জাকির ও শশী ঐশী ট্রেডার্স এর ট্যাগ অফিসার সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল গনির সার্বিক তত্ত্বাবধানে চাল বিক্রি কার্যক্রম পরিচালনা করা হয়।
এদিকে চাল ক্রয় বিক্রয়ে কোন অভিযোগ আছে কিনা জানতে চাইলে ট্যাগ অফিসার জাকির হোসেন ও আব্দুল গনি জানান, আমরা সার্বক্ষনিক উপস্থিত থেকে চাল বিক্রয় পর্যবেক্ষন করি। কারো কাছ থেকে কোন অভিযোগ পাইনি। তারপরও যদি কোন অভিযোগ পাওয়া যায় তখন সংশ্লিষ্ট ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital