বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বুধবার, ২৩ আগস্ট, ২০২৩, ৮:৫৯ পিএম
মতলব দক্ষিণে খাদেরগাঁও ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন

মতলব দক্ষিণ উপজেলার ৩নং খাদেরগাঁও ইউনিয়ন শ্রমিকদলের কমিটি গঠন করা হয়েছে। কমিটি গঠন উপলক্ষে বুধবার (২৩ আগস্ট) বিকেলে উপজেলার নারায়ণপুর বাজারে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

সভায় ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা শ্রমিকদলের সভাপতি মো. বাবুল ফরাজী।

ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুকের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম প্রধান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক গোলাম জিলানী তালুকদার, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির হোসেন ঢালী, ইয়াকুব প্রধান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. খোরশেদ আলম, ইউনিয়ন যুবদলের সদস্য আবুল কালাম আজাদ, ছাত্রনেতা মহসিন পাটোয়ারী প্রমুখ।

পরে ইউনিয়ন শ্রমিকদলের ৬ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে মো. শাহজামাল মিয়াজীকে সভাপতি, মো. শাহ্ আলম তালুকদারকে সিনিয়র সহ-সভাপতি, মো. মোজাম্মেল মিয়াজীকে সাধারণ সম্পাদক, বোরহান উদ্দিন প্রধানকে যুগ্ম সাধারণ সম্পাদক, মো. বোরহান উদ্দিন মানিককে সাংগঠনিক সম্পাদক এবং মো. জসিম মিয়াজীকে সহ-সাংগঠনিক সম্পাদক করে আংশিক এ কমিটি ঘোষণা করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।