বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় রাতের আধারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৮:১৮ পিএম
কচুয়ায় রাতের আধারে মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা

কচুয়া উপজেলাধীন সহদেবপুর পশ্চিম ইউনিয়নের বাঘমারা গ্রামের বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার বাড়িতে রাতের আধারে অতর্কিত হামলা করেছে দুর্বৃত্তরা।

এ ব্যপারে বীর মুক্তিযোদ্ধার সন্তান ওমর ফারুক থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাত ২:৪০ ঘটিকার সময় মালচোয়া গ্রামের মনোহর মিয়ার ছেলে ডালিম সরকারের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা ও সেনাবাহিনীর অব: সিনিয়র ওয়ারেন্ট অফিসার এরশাদ উল্ল্যার বাড়িতে অনধিকার প্রবেশ করিয়া হামলা চালায়।

এ সময় ওমর ফারুকের ছেলে মাসুদ পারভেজ ও তার বন্ধু রবিউল পাশের রুমে ঘুমন্ত অবস্থায় ছিলো। ঘুম থেকে উঠিয়ে আমার ছেলের বন্ধু রবিউল কে লোহার রড দিয়ে পিঠিয়ে হাড়ভাঙ্গা জখম করে। মাসুদ পারভেজ বাঁধা দিতে গেলে তাকে ও দুর্বৃত্তরা মারধর করে। এসময় আমাদের ডাক চিৎকারে পাশ্ববর্তী লোকজন এগিয়ে আসলে ডালিমসহ অন্য দুই বিবাধী সিরাজ সরকার ও রায়হান হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করে।

Model Hospital

এ ঘটনায় থানায় মামলা মোকদ্দমা দায়ের করিলে সুযোগমত পাইলে খুন,জখম করবে বলে প্রকাশ্যে হুমকি প্রদান করে। রাতের আধারে অনাধিকার প্রবেশের বিষয়ে বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার দাবি,সুষ্ঠ তদন্ত সাপেক্ষে দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদান করা হোক।

এ বিষয়ে বিবাদী ডালিম সরকার জানান, আমার ভাতিজা রবিউল সোস্যাল মিডিয়ায় আমার অন্য এক ভাতিজার স্ত্রীর অন্তরঙ্গ ছবি আপলোড দেয়ায় তাকে আমি মারধর করেছি।
এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা এরশাদ উল্ল্যার সন্তান ওমর ফারুক গতকাল রবিবার ডালিম সরকার,সিরাজ সরকার ও রায়হান কে এজহার নামীয় এবং অজ্ঞাত ৪/৫ জনকে বিবাদী করে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে কচুয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ইব্রাহীম খলিল জানান, মুক্তিযোদ্ধার বাড়িতে হামলা বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।