শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে : ইউএনও গাজী শরীফুল হাসান

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ১৫ ডিসেম্বর, ২০২১, ২:৪৫ পিএম
বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে : ইউএনও গাজী শরীফুল হাসান

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি গাজী শরিফুল হাসান।

মতলব উত্তর ব্যুরো : “গুদামে গুদামে কৃষকের ধান, বাঁচে কৃষক বাঁচে প্রাণ”-এই শ্লোগানে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার অভ্যন্তরীণ আমন ধান সংগ্রহ শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলা এলএসডি অফিস প্রাঙ্গণে ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ধান-চাল সংগ্রহ কমিটির সভাপতি গাজী শরিফুল হাসান।

উদ্বোধনকালে ইউএনও বলেন, বর্তমান সরকার কৃষকদের উন্নয়নে কাজ করছে। এবং সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করছে। কৃষকরা যাতে হয়রানি না হয় এবং কোনো দালালরা সরকারের এই সুবিধা যাতে না পায় সে ব্যাপারে খাদ্য বিভাগের কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি কৃষকদের উদ্দেশ্য বলেন খাদ্য শষ্য উৎপাদনে খরচ কমাতে হবে। অতিরিক্ত সার ব্যবহার করা যাবে না। আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে খাদ্য উৎপাদন বাড়াতে হবে। খাদ্যগুদামগুলোতে সামাজিক ও শারিরিক দূূরত্ব বজায় রেখে মানসম্পন্ন ধান-চাল সংগ্রহ করতে হবে। ধান চাল দিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হন সেদিকেও দৃষ্টি রাখতে খাদ্য কর্মকর্তাদের প্রতি আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ধান-চাল সংগ্রহ কমিটির সদস্য সচিব জামাল উদ্দিন, ছেংগারচর পৌরসভার প্যানেল মেয়র আবদুল মান্নান বেপারী, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবদুর রউফ’সহ সকল কার্ডধারী কৃষকগণ।

Model Hospital

উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আইউব আলী বলেন, সরকারের উদ্দেশ্য কৃষক যেন ন্যায্য মূল্য পায়। ফলে সরকারি মূল্যে প্রতি কেজি ২৭ টাকা দরে প্রান্তিক কৃষকদের কাছ থেকে ২৮৫ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। উপজেলার ১৪টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ২৮ হাজার কৃষকের মধ্য থেকে সরকারি ভাবে আমন ধান ক্রয় করতে লটারির মাধ্যমে ১৪২ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। এতে প্রতি কৃষক গুদামে ২ টন ধান বিক্রি করতে পারবে। এ ধান সংগ্রহ কর্মসূচি চলবে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital