বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রাজস্ব প্রশাসনের ৩ কর্মকর্তার বিদায় সম্বর্ধনা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৫৮ পিএম
শাহরাস্তিতে রাজস্ব প্রশাসনের ৩ কর্মকর্তার বিদায় সম্বর্ধনা
শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার  ভূমি ও রাজস্ব প্রশাসনের ৩ কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
মঙ্গলবার পৌরশহরের সাহাপুর মৌজায় অবস্থিত সহকারি কমিশনার কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
ওই সময় বিদায়ী কর্মকর্তাদের সংবর্ধনা জানান উপজেলা  সহকারী কমিশনার (ভূমি)ও বিজ্ঞ এক্সিভিটিভ ম্যাজিস্ট্রেট রেজওয়ানা চৌধুরী।
তিনি বিদায়ী  কর্মকর্তাদের পরবর্তী  কর্মস্থলে সততার সহিত  সরকারের ‘রুলস অফ  বিজনেস “মোতাবেক  জনগণকে সেবা প্রধানের উপর গুরুত্ব আরোপ করেন।
তিনি আরো বলেন, বিদায়ী কর্মকর্তারা সবাই ভালো অফিসার ছিলেন। সৃষ্টিকর্তা যেন তাদের যেন ভালো রাখেন সে প্রত্যাশাও  ব্যক্ত করেন।বিদায় সংবর্ধনা পাওয়া কর্মকর্তারা হলেন, শাহরাস্তি উপজেলার রাজস্ব প্রশাসনে কর্মরত, সার্ভেয়ার, ও ভারপ্রাপ্ত কানুনগো, এবং পৌর ও মেহের দক্ষিণ ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা।
উপজেলা ভূমি অফিসের সিএ ও উপজেলা ভূমি অফিসের নাজির।এ সময় উপজেলা রাজস্ব প্রশাসনে বিভিন্ন ইউপি ভূমি সহকারী কর্মকর্তা, বিদায়ী কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital