বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

পূর্ণাঙ্গ কমিটি গঠন

সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা সভাপতি মহসিন, সম্পাদক শিমুল ও সাংগঠনিক হামজা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৯ পিএম
সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা সভাপতি মহসিন, সম্পাদক শিমুল ও সাংগঠনিক হামজা
পথ শিশু, পথবাসী এবং পরিবেশ বিষয়ক একটি সচেতনতামূলক সামাজিক সংগঠন সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন। উক্ত ফাউন্ডেশনের চাঁদপুর জেলা শাখার ২৩-২৪ সালের কমিটির সভাপতি ডা. মনিরুজ্জামান মহসিন, সাধারণ সম্পাদক মোঃ শিমুল হাছান ও সাংগঠনিক সম্পাদক মোঃ রাফিউ হাসান হামজাকে নির্বাচিত করা হয়েছে।
সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন চাঁদপুর জেলা শাখার সদ্য সাবেক সভাপতি ও কেন্দ্রীয় নির্বাহি সদস্য সাইফুল ইসলাম সিফাত এর তত্ত্বাবধানে কেন্দ্রীয় ভাবে ৩৯ জন সদস্য বিশিষ্ট চাঁদপুর জেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।
এ কমিটিতে চাঁদপুর জেলার সাবেক সাধারন সম্পাদক ডা. মনিরুজ্জামান মহসিনকে বর্তমান কমিটির সভাপতি ও ফরিদগঞ্জ উপজেলার সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন সাবেক সভাপতি মো: শিমুল হাছানকে বর্তমান কমিটির সাধারণ সম্পাদক এবং মোঃ রাফিউ হাসান হামজাকে পুনরায় সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি ডাঃ মনিরুজ্জামান মহসিন বলেন, “এ দায়িত্ব আমাদের কাজকে এগিয়ে নেওয়ার জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। আমরা চাঁদপুরের দুস্থ- অসহায় মানুষের জন্য কাজ করে সমাজ ও সাধারণ মানুষের দৃষ্টি ভঙ্গি পরিবর্তন করে দেশ ও সমাজের উন্নতি করতে প্রতিজ্ঞাবদ্ধ”।
কমিটির বাকি সদস্যরা হলো- সহ সভাপতিঃ সাইফুল ইসলাম সোহেল, সোহেল রানা, তুষার মজুমদার,বাদল কাসারী, ওমর ফারুক খান, যুগ্ন সাধারণ সম্পাদকঃ মেজবাহ আহমেদ, ইব্রাহিম খলিল বাদল, কবির মিয়াজী, সহ সাংগঠনিক সম্পাদকঃ এস এম ইকবাল, অর্থ সম্পাদকঃ মোঃ জাহিদুল ইসলাম, দপ্তর সম্পাদকঃ সোহাগ আহম্মেদ, প্রচার সম্পাদকঃ হোসেন ব্যাপারী, সহ প্রচার সম্পাদকঃ ফাহাদ বিন আমিন, আলো সম্পাদকঃ ফয়সাল চৌধুরী, সহ আলো সম্পাদক : ফাহাদ হোসেন, কাজী মুস্তাফিজুর রহমান, শাহাদাত হোসেন, আশরাফুল জাহান শাওলিন, সাজ্জাদ হোসেন রনি, কেফায়েত কাশফি, মাসুদ হোসেন, নাঈম হোসেন, স্বাস্থ্য সম্পাদকঃ ডাঃ আরিফুল হাসান, ডাঃ নজীবুল আলম মিয়াজি, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকঃ জাহাঙ্গীর হোসেন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকঃ শাহাদাত হোসেন রিপন মিয়াজী, শিক্ষা সম্পাদকঃ ওমর ফারুক জয়, আইন বিষয়ক সম্পাদকঃ এড. মাহবুব আলম, রফিকুজ্জামান রনি, খন্দকার সাইফুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদকঃ রাবেয়া আক্তার, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকঃ জান্নাতুল মাওয়া, নির্বাহী সদস্যঃ আব্দুল আজিজ, মাহমুদ হাসান মিয়াজী, জহিরুল ইসলাম, সাজিদ মাহমুদ সাদ্দাম।
উল্লেখ্য, “মানবতার স্পর্শে দূর হোক অন্ধকার স্লোগান”কে সামনে রেখে সেভ দ্যা ফিউচার ফাউন্ডেশন প্রতিষ্ঠা লাভ করে ১ জুলাই ২০১৪। এটি একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন। এটি সরকারি রেজিস্ট্রেশন ভুক্ত সংগঠন। যার রেজিস্ট্রেশন নং ঝ-১২৯৪৩, তারপর থেকে এ সংগঠনটি দেশের ৬৪ জেলায় তাদের কমিটির মাধ্যমে মানবতার সেবায় কাজ করে আসছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital