বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় ৩দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা অনুষ্ঠানে

জনপ্রতিনিধিরা সঠিক ভাবে সেবা প্রদান করলে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে : ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৩১ পিএম
জনপ্রতিনিধিরা সঠিক ভাবে সেবা প্রদান করলে স্থানীয় সরকার আরও শক্তিশালী হবে : ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়ায় ৩ দিন ব্যাপি জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে উন্নয়ন মেলা , প্রদর্শণী ও আলাচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৯ সেপ্টেম্বর মঙ্গলবার উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ মিলনায়তনে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

এসময় তিনি বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার আমলে স্থানীয় সরকারের বেশিরভাব প্রতিষ্ঠান গুলোকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আধুনিকায়ন করা হয়েছে। সরকারের নিদের্শনা মোতাবেক স্থানীয় সরকারের অধিনে নির্বাচিত জনপ্রতিনিধিনগন সঠিক ভাবে সেবা প্রদান করলে স্থানীয় সরকার আরও অধিক শক্তিশালী হবে। বর্তমান সরকারের আমলে সাধারন মানুষের পেশাগত বৈষম্য দূর করে সামাজিক সমতা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো.নাহিদ ইসলামের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম,সহকারি কমিশনার(ভূমি) ইবনে আল জায়েদ হোসেন,জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো: আলমগীর তালুকদার,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম,প্রকৌশলী আবদুল আলিম লিটন,জনস্বাস্থ্য প্রকৌশলী কামরুজ্জামান,মহিলা বিষয়ক কর্মকর্তা মৃনালিনী কর্মকার প্রমূখ।

Model Hospital

আলোচনা শেষে শেষে প্রধান অতিথি স্থানীয় সরকারের বিভিন্ন বিভাগের আয়োজনে মেলায় স্থান পাওয়া স্টলগুলি পরিদর্শন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital