বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ৬০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও জৈব সার দিল ইউসিবি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৩, ১০:১২ পিএম
মতলব উত্তরে ৬০ কৃষি উদ্যোক্তাকে প্রশিক্ষণ ও জৈব সার দিল ইউসিবি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সামাজিক দায়িত্বের অংশ হিসেবে কৃষি খাতে সহায়তা দেয়ার জন্য অ্যাগ্রো-সিএসআর প্রকল্প-২০২৩ ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের উদ্যোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌর মিলনায়তনে দিনব্যাপী কৃষি উদ্যোক্তাদের নিয়ে এক প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ওই প্রশিক্ষণে মতলব উত্তর উপজেলার প্রায় ৬০ জন কৃষি উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আরিফ উল্যাহ সরকার।

ইউসিবি ব্যাংক উদ্যোগে মতলব উত্তরে কৃষি প্রাণিসম্পদ ও মৎস্য খাতের উদ্যোক্তাদের কারিগরি দক্ষতা উন্নয়নে বিশেষ প্রশিক্ষণ প্রদান ও জৈব সার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ইউসিবি ব্যাংকের চাঁদপুর শাখা ব্যবস্থাপক মোহাম্মদ ফয়সাল হোসাইন, জৈষ্ঠ্য নিবার্হী কর্মকর্তা মোঃ সেলিমুজ্জামান, পৌর নিবার্হী কর্মকর্তা মোঃ ফয়েজ আহমেদ, কাউন্সিলর শাহজাহান মোল্লা, জাহাঙ্গীর আলম, সালমা বেগম, নুরুন নাহার বেগম, আকলিমা বেগম, ছেংগারচর পৌর বাজার বণিক সমবায় সমিতির সাধারণ সম্পাদক ইউসুফ লস্কর, পৌর শ্রমিক লীগের সভাপতি সিরাজুল ইসলাম সরকার উপস্থিত ছিলেন।

Model Hospital

প্রশিক্ষণ প্রদান করেন, উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা রাশেদুজ্জামান লিটন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন মিয়াজী।

উল্লেখ্য, ‘ভরসার নতুন জানালা’ নামক কর্মসূচির আওতায় দেশের ৬৪ জেলায় নির্বাচিত প্রায় ১৭০০০ কৃষি উদ্যোক্তাকে নিয়ে প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে। এসব প্রশিক্ষণে সহজ শর্তের কৃষি ঋণ বিতরণ ও কৃষি প্রণোদনা সহায়তা প্রদানের পথপদ্ধতি নিয়ে আলোচনা করা হয়। এ ছাড়া উন্নত ও সমৃদ্ধ কৃষির বিকাশে সহজ শর্তে ও মানবিক অর্থায়নের সুযোগ সম্প্রসারিত করার উপায় নিয়েও আলোচনা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital