শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও মুনাজাত

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৯:৪৬ পিএম
খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় মতলব দক্ষিণে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির দোয়া ও মুনাজাত

মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও মুনাজাত করা হয়েছে।

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ আছর ইউনিয়নের রসুলপুর মুন্সি কমপ্লেক্সের সামনে এ দোয়া ও মুনাজাতের আয়োজন করা হয়।

দোয়া ও মুনাজাতে উপস্থিত ছিলেন, নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন মুন্সি, উপজেলা বিএনপির সদস্য হাবিব উল্লাহ ভূইঁয়া, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি আইয়ুব আলী, ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি মানিক মাহমুদ, সাধারণ সম্পাদক হেলাল আব্বাসী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাশেম আলী প্রধান, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সুমন বকাউল, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন প্রধান, ইউসুফ মুন্সি, রবিউল প্রধান, সানাউল্লাহ বকাউল, হুমায়ুন প্রধান, স্বপন পাটোয়ারী, খোকন সরকার, জয়নাল মুন্সি, হাসান বকাউল, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য মো. আশিকুর রহমান বাবু, ইউনিয়ন স্বেচ্ছাসেবকদল নেতা সুমন মাহমুদ, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. হাসান বেপারী, মো. ফারুক প্রধান, ছাত্রনেতা মো. ইয়াছিনসহ ইউনিয়ন বিএনপি ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন রসুলপুর পূর্বপাড়া আল মামুর জামে মসজিদের ইমাম আমির হামজা।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital