বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে সাংবাদিকদের নিয়ে কটুক্তি; প্রতিবাদে অবস্থান ধর্মঘট

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ ডিসেম্বর, ২০২১, ১২:৫১ পিএম
শাহরাস্তিতে সাংবাদিকদের নিয়ে কটুক্তি; প্রতিবাদে অবস্থান ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুরের শাহরাস্তিতে মহান বিজয় দিবসের অনুষ্ঠান শুরুর পূর্বে সাংবাদিকদের নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের এক কর্মচারীর কটুক্তির প্রতিবাদে অনুষ্ঠানের সংবাদ বর্জন করে শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করেছে প্রেসক্লাব ও উপজেলায় কর্মরত সাংবাদিকরা।

বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বেলা ১২ টা থেকে ২টা পর্যন্ত এ প্রতিবাদ কর্মসূচী পালিত হয়।

জানা যায়, মহান বিজয় দিবসের দিনব্যপী অনুষ্ঠানে সকাল সাড়ে ৮টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলনের পূর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সিএ মোঃ শাহাবুদ্দিন সাংবাদিকদের নিয়ে কটুক্তি করে। এ ঘটনায় সাংবাদিকরা তাৎক্ষনিক উপজেলা প্রশাসনের অনুষ্ঠানের সংবাদ বর্জন করে। পরে এর প্রতিবাদে দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান ধর্মঘট পালন করে। ধর্মঘটে সাংবাদিকরা এহেন আচরনের জন্য সিএ মোঃ শাহাবুদ্দিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে প্রত্যাহার ও তার বক্তব্যের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা প্রার্থণার দাবী জানান।

অবস্থান ধর্মঘটে শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা কাজী হুমায়ূন কবীর, সিনিয়র সহ-সভাপতি মঈনুল ইসলাম কাজল, সহ-সভাপতি সজল পাল, হাবীবুর রহমান ভূঁইয়া, জাকির হোসাইন খান, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা, যুগ্ম সম্পাদক স্বপন কর্মকার, সৈয়দ আমরুজ্জামান সবুজ, সহ-সম্পাদক ফয়েজ আহমেদ, সাংগঠনিক সম্পাদক মীর হেলাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ নোমান হোসেন আখন্দ, প্রচার সম্পাদক মোঃ জামাল হোসেন, ক্রীড়া সম্পাদক মোঃ মহিউদ্দিন, কার্যকরী সদস্য মোঃ ফারুক চৌধুরী, উপজেলায় কর্মরত সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম পাটোয়ারী, মোঃ হাসানুজ্জামান, আবু মুসা আল শিহাব, সিদ্দিকুর রহমান নয়ন উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।