বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির হিড়িক

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ৮:২৯ পিএম
ফরিদগঞ্জে ব্যবসা প্রতিষ্ঠানে চুরির হিড়িক

ফরিদগঞ্জ বিভিন্ন সময় ব্যবসা প্রতিষ্ঠানে চুরির হিড়িক পড়েছে। এই নিয়ে জন মনে আতংক দেখা দিয়েছে। সহায় সম্বল হারিয়ে নিঃশ প্রায় অনেক ব্যবসায়ীরা। সপ্তাহের ব্যবধানে একই এলাকায় একই কায়দায় তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। এর মধ্যে একটি ব্যবসা প্রতিষ্ঠানে ৩ বার চুরির ঘটনা নিশ্চিত হওয়া গেছে। বিষয়টি তদন্ত করে চোরদের আটক করার দাবি স্থানীয়দের।

ঘটনাটি উপজেলার পৌর এলাকায় পশ্চিম সাফুয়া বাজারের।

সরজমিনে জানাযায়, পৌর এলাকার সাফুয়া বাজারে এক সপ্তাহের ব্যবধানে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে। সর্বশেষ রবিবার (২৪ সেপ্টেম্বর) রাতে মনির হোসেন জন্টু মজুমদারের হার্ডওয়ারের দোকানে তালা কেটে প্রবেশ করে চোর।

এসময় তার দোকান থেকে নগদ ২লক্ষ ৩৫ হাজার টাকা ও ৭০ হাজার টাকার মালামাল চুরি হয় বলে তিন জানিয়েছেন। এ নিয়ে ৩বার চুরি হয় মনির হোসেন জন্টুর দোকানে। এর আগে ওই এলাকার নেয়ামত হোসেন, মনা গাজী ও বাবুলের চায়ের দোকানে পালাক্রমে চুরি হয়। এতে প্রায় আরো ২ লক্ষ টাকার মতন ক্ষয়-ক্ষতি হয়। হঠাৎ এমন চুরির ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। এই সব ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিরা জানলেও তাদের গৃহিত ব্যবস্থা দৃশ্যহিন।

Model Hospital

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী মনির হোসেন জন্টু বলেন, সম্প্রতি সময়ে আমার দোকানে তিন বার চুরি হয়েছে। আমার দোকান থেকে নগদ টাকা ও মালামাল নিয়ে যায় চোরের দল। কে বা কাহারা চুরি করে আমি যানি না। আমার দোকানের পরে পাশের চায়ের দোকানে চুরি হয়েছে ক্রমনয়ে। এই চোর কে বা কারা তা আমরা আজও যানিনা।

চুরির ঘটনায় শিকার অপর ব্যবসায়ী নেয়ামত ও মনা গাজী বলেন, দোকানে চা-সিগারেট বিক্রি করে ছেলে- মেয়ে পরিবার পরিজন নিয়ে কোনো মতে বেঁচে আছি। কিন্তু চোরের যে উপদ্রব শুরু হয়েছে, মনে হয় ভিক্ষা ছাড়া আর কোন উপায় থাকবেনা। থানা পুলিশও চোরদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নিতে আজও শুনি নাই।

চুরির বিষয়ে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইদুল ইসলাম বলেন, আমি এ থানায় সদ্য যোগদান করেছি। তবে পূর্বের কয়েকটি চুরির ঘটনার বিষয়ে আবগত হয়েছি। চিহ্নিত চোরদের টার্গেট করে ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান পরিচালনা করেছি। সকল প্রকারের অপরাধ নিয়ন্ত্রনে আনতে থানা পুলিশ দায়িত্বশীলতার সাথে কাজ করে যাচ্ছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital