বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর হাসপাতালের নবাগত আরএমও ডা. নাজমুল হাসান রাজু

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৪:৪২ পিএম
চাঁদপুর সদর হাসপাতালের নবাগত আরএমও ডা. নাজমুল হাসান রাজু
চাঁদপুর সদর হাসপাতালের নতুন আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হিসেবে যোগদান করেছেন ডা.নাজমুল হাসান রাজু।
যোগদানের পর আরএমও পদে বরণ করে নেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. একেএম মাহবুবুর রহমান।
ডা.নাজমুল হাসান রাজু ৩৩তম বি‌সিএস এ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে ২০১৪ সালে সরকা‌রি চাকু‌রিতে যোগদান করেন।
চাঁদপুর সরকা‌রি হাসপাতালে যোগদানের পূ‌র্বে ডা.নাজমুল হাসান রাজু অত্যন্ত কর্তব‌্যনিষ্ঠার সাথে ফেনী জেলা কারা হাসপাতালে মেডিকেল অফিসার ও ফেনী দাগনভূইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরএমও পদে কর্মরত ছিলেন। পরে তিনি ৬ষ্ঠ গ্রেডে পদোন্নতি প্রাপ্ত হয়ে চাঁদপুর সদর হাসপাতাল আরএমও পদে যোগদান করেন।
নবাগত আরএমও ডা.নাজমুল হাসান রাজু বলেন, আমি যোগদান করার সাথে সাথেই সুনামের সহিত কাজ করার চেষ্টা করবো। চাঁদপুর সরকারি হাসপাতালের উন্নয়ন কল্পে যা করার প্রয়োজন তা করার চেষ্টা করবো।
হাসপাতালে চিকিৎসেবা বৃদ্ধি, পরিস্কার পরিচ্ছন্ন, অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান, দালালমুক্তসহ অন্যান্য কার্যক্রমে ব্যবস্থা গ্রহন করবো।
আমি আমার সবটুকু আন্তরিকতা, মমতা, ভালোবাসা, পরিশ্রম দিয়ে যাতে আমার নতুন কর্মস্থলে কাজ করতে পারি এজন্য সকলের সহযোগিতা ও দোয়া চাই।’

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।