বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তারের অবসর জনিত বিদায় সংবর্ধণা

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩, ৭:৪৮ পিএম
কচুয়া উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তারের অবসর জনিত বিদায় সংবর্ধণা

কচুয়া উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তারের অবসর জনিত বিদায়ী সংবর্ধণা অনুষ্ঠিত হয়েছে।

২৭ ( সেপ্টেম্বর) বুধবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তানে উপজেলা শিক্ষক সমিতির আয়োজনে বক্তব্য রাখেন, সংবর্ধিত অবসর জনিত বিদায়ী উপজেলা শিক্ষা অফিসার নাছিমা আক্তার।

কচুয়া উপজেলা শিক্ষক সমিতির সহ-সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামাল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন, ইউআরসি’র ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, সহকারি শিক্ষা অফিসার জামাল হোসেন, সুভাস চন্দ্র সরকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, শিক্ষক সমতির সাংগঠনিক আকবর হোসেন বেলা, প্রধান শিক্ষক মোতাহের হোসেন, মিজানুর রহমান, মোঃ মহিউদ্দীন, আবুল কাসেম, রেহানা আক্তার প্রমুখ।

আলোচনা শেষে বিদায়ী শিক্ষা অফিসার নাছিমা আক্তারকে প্রাথমিক শিক্ষক সমতির সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital