বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:২৭ পিএম
নারায়ণপুর জেনারেল হাসপাতাল এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন

মতলব দক্ষিণে নারায়ণপুর জেনারেল হাসপাতাল (প্রাঃ) এন্ড কনসালটেশন সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধন উপলক্ষে শনিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নারায়ণপুর পূর্ব বাজারে হাসপাতাল মিলনায়তনে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ এম এ তাহেরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএইচএম কবির আহমেদ।

হাসপাতালের পরিচালক জমির হোসেন পাটোয়ারীর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মবিন সুজন প্রধান, কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাস, খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর হোসেন রিপন, নারায়ণপুর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ আরিফ বিল্লাহ প্রমুখ।

এসময় আরও বক্তব্য রাখেন, হাসপাতাল ভবনের মালিক মিঞা মোঃ মামুন, যুবলীগ নেতা মোঃ রাসেল প্রধান, পল্লী চিকিৎসক লিটন।

Model Hospital

উদ্বোধনী অনুষ্ঠানে নারায়ণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিয়াজী, আওয়ামী লীগ নেতা ফারুক পাটোয়ারী, এম রেজোয়ান বাদল, যুবলীগ নেতা জয়নাল হাজারী, স্বেচ্ছাসেবক লীগ নেতা গিয়াসউদ্দিন মজুমদার, হাসপাতালের পরিচালক আল আমিন, আবু আব্দুল্লাহ, জাহিদুল ইসলাম সোহেল, মিজানুর রহমান, মফিজুল ইসলাম, আবুল কালাম আজাদ, মোহাম্মদ তুহিনসহ নারায়ণপুর বাজারের পল্লী চিকিৎসকবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে ফিতা কেটে হাসপাতালের শুভ উদ্বোধন করেন উপস্থিত অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।