বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনায় এবিএম রেজওয়ানের উদ্যোগে রামপুরে মিলাদ ও দোয়া

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৪৭ পিএম
প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর সুস্থতা কামনায় এবিএম রেজওয়ানের উদ্যোগে রামপুরে মিলাদ ও দোয়া
পবিত্র ঈদে মিলাদুন্নবী এবং বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে মিলাদ ও দোয়ার আয়োজন করেছেন চাঁদপুর সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবুল বারাকাত মোঃ রেজওয়ান।
শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বাদ জুমা উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড উত্তর সকদি পাঁচগাঁও আল আরাফাহ জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে অংশ নেন রামপুর ইউনিয়ন আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলির সদস্য বশির উল্যাহ খান, বন পরিবেশ বিষয়ক সম্পাদক ও ইউপি সদস্য জসিম উদ্দিন তালুকদার, সদস্য জাকির ঢালী, ইউনিয়ন যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক খোরশেদ আলম, যুবলীগ নেতা কবির হোসেনসহ বিভিন্ন আওয়ামী লীগ এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার মুসল্লীগণ।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডা. দীপু মনি এমপি ও চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জাওয়াদুর রহিম ওয়াদুদ টিপুর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনাসহ আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সফলতা কামনায় দোয়া করা হয়। উক্ত মিলাদ ও দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন উত্তর সকদি পাঁচগাঁও আল আরাফাহ জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ মুজাহিদ।
উল্লেখ্য, ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতি নদী বিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা‘র জ্যেষ্ঠ সন্তান তিনি। টানা তৃতীয় মেয়াদে আওয়ামী লীগ সভাপতি হিসাবে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। তার নেতৃত্বে দ্বাদশের ভোটযুদ্ধেও শামিল হবে আওয়ামী লীগ। বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে বিশ্ব দরবারে বাংলাদেশ এখন আর্থসামাজিক ও অর্থনৈতিক সমৃদ্ধির রোল মডেল হিসেবেও প্রশংসিত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital