বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

অতীতেও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো : ইঞ্জি: শফিকুর রহমান সিআইপি 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫০ পিএম
অতীতেও আপনাদের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো : ইঞ্জি: শফিকুর রহমান সিআইপি 
শাহরাস্তিতে উপজেলার প্রয়াত  আওয়ামী লীগ নেতাদের কবর জিয়ারত এবং শোরসাক বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের আর্থিক সহায়তা  দিয়ে পাশে দাড়ালেন ইঞ্জি: শফিকুর রহমান সিআইপি।
বৃহস্পতিবার সকালে সাবেক উপজেলা আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা ও মেহের উত্তর ইউপির বারবার নির্বাচিত ইউপি চেয়ারম্যান আব্দুল খালেক ও  সদ্যপ্রয়াত উপজেলা যুবলীগের সাবেক আহ্বায়ক  পৌর কাউন্সিল মকবুল আহমেদের কবর জিয়ারত করেন তিনি।
তিনি মরহুমদের কবর জিয়ারত শেষে বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে  বিশেষ দোয়া ও মোনাজাত করেন। একই দিন দুপুরে  সূচিপাড়া উত্তর ইউপির শোরসাক বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিটের অগ্নিকাণ্ডে   ভস্মীভূত হওয়া ৬টি দোকান মালিকদের সম্মানে এক আলোচনা সভা যোগদান করেন তিনি।
এ সময় শোরসাক উত্তর বাজারে  ইউপি আওয়ামী লীগের আয়োজিত আলোচনা সভায় সুচীপাড়া  উত্তর ইউপির  ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কবির হোসেনের সঞ্চালনায়  শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক   চেয়াম্যান আওয়ামী লীগের সভাপতি মো.কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  উপ-কমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হ্যামস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী , বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, ইঞ্জি: সফিকুর রহমান সিআইপি।
তিনি বক্তব্য বলেন, যে সকল নেতা  প্রয়াত হয়েছেন আজ তাদের দুনিয়াবী  অর্থবিত্তের কিছুই প্রয়োজন নেই। শুধু দোয়া দান সদকায় কাজে আসবে। আমরা  ওই সকল নেতা কর্মীদের  জীবন দশায়  পাশে ছিলাম বর্তমানে প্রয়াত হওয়ার পরেও প্রতিবছর কবর জিয়ারতও দোয়া করে   পরিবারের গুলোর খোঁজখবর নিয়ে থাকি। ভবিষ্যতে তা অব্যাহত  থাকবে। যেটি বর্তমানে  নানাবিধ রাজনৈতিক সমীকরণের জীবিত ও প্রয়াত নেতাদের ভাগ্যে জুটছে না।ওই সময় তিনি  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড.  মফিজুর রহমান, চেয়ারম্যান হুমায়ুন কবির মজুমদার, আব্দুল খালেক চেয়ারম্যানসহ সকল প্রয়াত নেতাদের স্মরণে  স্মৃতিচারণ করে বক্তব্য প্রধান করেন।
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে  দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা ইঙ্গিত করে তিনি সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি আরো বলেন আমি দীর্ঘদিন ধরে আপনাদের সুখে দুখের সাথী হিসেবে হাজীগঞ্জ শাহরাস্তি বাসীর কল্যাণে ছুটে গিয়েছি। আসন্ন নির্বাচনে  দল মনোনয়ন দিলে জাতীয় সংসদে গিয়ে আপনাদের কষ্ট লাঘবে আরো সচেষ্ট থাকবো। অতীতে যখন আমি মনোনয়ন পাইনি তখনো নৌকা প্রতীকের পক্ষে মাঠে কাজ করে বিজয় অর্জনে সহযোগিতা করেছি।
এছাড়া তিনি অগ্নিকাণ্ড ক্ষতিগ্রস্ত ৬ জন দোকান মালিক কে নগদআর্থিক সহযোগিতা প্রদান করেন। পরবর্তীতে সভাপতির বক্তব্যে  সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা  আওয়ামী লীগের সভাপতি মোঃ কামরুজ্জামান মিন্টু বলেন, বর্তমানে হাজীগঞ্জ শাহরাস্তি  নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের ক্ষতিগ্রস্ত নেতৃবৃন্দের পাশে কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। যেমন অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এই ব্যবসায়ী ভাইদের পাশে আমি দ্বিতীয়বার  এসেছি।অথচ যারা বিভিন্ন কায়দায় অর্থ বৃত্তের পাহাড় করেছেন তারা কেউ দলীয় নেতৃবৃন্দ এবং অসহায় মানুষের পাশে দাঁড়াবার দৃষ্টতা দেখাচ্ছেন না। এটি দুঃখজনক।
তিনি আরো বলেন বর্তমান রাজনৈতিক সমীকরণে আসন্ন আন্দোলন সংগ্রামে আপনারা মাঠে থাকবেন শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগ আপনাদের সঙ্গে থাকবে।তখন অনেক বিতর্কিত নেতাদেরকে মাঠে খুঁজে পাওয়া যাবে না। পরিশেষে তিনি প্রধানমন্ত্রী বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করে আবারো নৌকা প্রতীকে ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতার তাকে অধিষ্ঠিত  করার আহ্বান জানান।
এ সময় অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. কামরুজ্জামান  মিন্টু,হাজীগঞ্জ পৌর  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয়  তাঁতীলীগ নেতা করিম মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল,  বিল্লাল হোসেন তুষার,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন,সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু,
উপজেলা আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ পাটওয়ারী, হাসান চৌধুরী,ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী, টামটা দক্ষিন ইউপির চেয়ারম্যান জহিরুল আলম  মানিক, টামটা উওর ইউপির আলীগের চেয়ারম্যান  প্রার্থী আলমগীর কবির পলাশ,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর, ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন, আওয়ামী লীগ নেতা  মহসিন পাটওয়ারী, হিরু, এফ কাদের বাবু, মিজানুর পাটওয়ারী বিএসসি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান  হোসেন,সাবেক পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
উল্লেখ্য,গত ১২সেপ্টেম্বর  মঙ্গলবার দিবাগত রাত ৩ টায় ওই বাজারের  বৈদ্যুতিক শর্ট সার্কিটের  সঞ্জয় শীলের মেডিসিনের দোকান মুনফার্মা, সিরাজুল ইসলামের পপুলার মেডিসিন কর্নার, শাহ মিরানের  মুদি দোকান, শাহ আলমের আলম স্টোর  মুদি দোকান, ইমাম ভান্ডারীর চায়ের দোকান এবং নুরুল ইসলামের  দোকান পুড়ে ২৫ লক্ষ টাকার অবকাঠামো মালামাল  ক্ষতি সাধন হয়।

অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৯:১১ পিএম
অদম্য ইচ্ছাশক্তিতে ক্যাসেট শুনে শুনে কোরআন মুখস্থ করলেন বৃদ্ধা মরিয়ম

অদম্য ইচ্ছাশক্তি ও পবিত্র কোরআনের প্রতি গভীর ভালোবাসার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন ইয়েমেনের এক বৃদ্ধা। পড়তে কিংবা লিখতে না জানলেও শুধু শুনে শুনে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করেছেন তিনি। ইয়েমেনের তায়েজ প্রদেশের ৮২ বছর পেরোনো হাজ্জা মরিয়ম আল-রুমাইমাহ নামের এই নারী প্রায় ১০ বছরের সাধনায় কোরআন হিফজ সম্পন্ন করেন।

তায়েজ প্রদেশের জাবাল সাবরের পাহাড়ি এলাকার হাদনান গ্রামে জন্ম মরিয়ম আল-রুমাইমাহর। এমন এক সময়ে তার বেড়ে ওঠা, যখন গ্রামীণ মেয়েদের শিক্ষার সুযোগ ছিল অত্যন্ত সীমিত। জীবনের অধিকাংশ সময় সংসার সামলানো ও কৃষিকাজ করেই কাটিয়েছেন তিনি। কখনো প্রাতিষ্ঠানিক শিক্ষার সুযোগ না পাওয়ায় পড়তে কিংবা লিখতে শেখা হয়নি তার।

তবে কোরআনের প্রতি গভীর ভালোবাসা থেকেই একসময় পুরো কোরআন মুখস্থ করার স্বপ্ন দেখেন তিনি। ২০০৬ সালে ষাটের কোঠায় থাকা অবস্থায় সেই স্বপ্ন বাস্তবায়নের উদ্যোগ নেন। তার ছেলে শেখ মুখতার আল-রুমাইমাহ গ্রামে একটি কোরআন শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠা করলে মায়ের স্বপ্নপূরণের পথ আরও সহজ হয়।

কোরআন মুখস্থের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে চলতেন মরিয়ম। বিকেলে গ্রামের একজন শিক্ষিকার কাছে গিয়ে আয়াত মুখস্থ শোনাতেন এবং নতুন আয়াত শিখতেন। সন্ধ্যার পর বাড়িতে ফিরে ক্যাসেট প্লেয়ারে কোরআন তিলাওয়াত শুনে সেগুলো বারবার অনুশীলন করতেন। এমনকি ফজরের আগেও ঘুম থেকে উঠে তিলাওয়াত শুনতেন এবং মুখস্থ করা আয়াতগুলো ঝালিয়ে নিতেন।

Model Hospital

এ ক্ষেত্রে তার সবচেয়ে বড় সঙ্গী ছিল ক্যাসেট প্লেয়ার। বিশেষ করে কোরআনের বিখ্যাত ক্বারি শেখ ফারিস আব্বাদের কণ্ঠে তিলাওয়াত শুনতে ভালোবাসতেন তিনি। ক্যাসেটে একটি অংশ মুখস্থ শেষ হলে পরিবারের সদস্যরা তাকে পরবর্তী ক্যাসেট এনে দিতেন।

কোরআনের আয়াতগুলোর মধ্যে মিল থাকায় কিছু অংশ মুখস্থ করতে বেশ বেগ পেতে হয়েছে তাকে। বিশেষ করে সূরা তাওবা ও সূরা রাদের আয়াতগুলো আলাদা করে মনে রাখা কঠিন ছিল। তবে বারবার শোনা ও অনুশীলনের মাধ্যমে সেই বাধাও কাটিয়ে ওঠেন তিনি।

এভাবে টানা ১০ বছর সাধনার পর ২০১৬ সালে পুরো কোরআন মুখস্থ সম্পন্ন করেন মরিয়ম। শেষ আয়াতটি মুখস্থ করার পর আনন্দে কেঁদে ফেলেন তিনি। এরপর সিজদায় পড়ে মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন। তার এই অর্জনে আবেগাপ্লুত হয়ে পড়েন পরিবারের সদস্য ও স্বজনেরা।

মরিয়মের এক ছেলে ও তিন মেয়ে। তার রয়েছে ২১ জন নাতি-নাতনি। তাদের অনেকেই উচ্চশিক্ষা গ্রহণ করেছেন। কিন্তু পরিবারের সদস্যদের কাছে সবচেয়ে বিস্ময়কর বিষয় ছিল, নিরক্ষর হয়েও তাদের মা ও দাদি কেবল শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করতে পেরেছেন।

কোরআনের সব সূরার মধ্যে সূরা বাকারা তার বিশেষ প্রিয়। প্রতিদিনের আমলে এই সূরা রাখার চেষ্টা করেন তিনি।

আল-মুশাহিদের প্রতিবেদন প্রকাশের সময় তার বয়স ৮২ বছরের বেশি ছিল। বার্ধক্য ও উচ্চ রক্তচাপের কারণে শারীরিক অবস্থার অবনতি ঘটেছে। চোখের দৃষ্টিশক্তিও কিছুটা কমেছে। বয়সের প্রভাবে মুখস্থ করা কিছু আয়াত মনে করতে আগের তুলনায় সমস্যা হলেও কোরআনের সঙ্গে সম্পর্ক ধরে রেখেছেন তিনি।

মরিয়মের কোরআন মুখস্থের পুরো সময়টি কেটেছে ইয়েমেনের তায়েজে যুদ্ধ ও অবরোধের কঠিন পরিস্থিতির মধ্যে। গোলাগুলির শব্দ, বিদ্যুৎবিভ্রাট ও নানা সংকটের মধ্যেও থেমে থাকেনি তার সাধনা। বরং কোরআনের তিলাওয়াতই হয়ে উঠেছিল তার মানসিক শক্তি ও প্রশান্তির উৎস।

শারীরিক সীমাবদ্ধতা, নিরক্ষরতা ও প্রতিকূল পরিবেশ কোনো কিছুই যে দৃঢ় সংকল্পের সামনে বাধা হয়ে দাঁড়াতে পারে না, মরিয়ম আল-রুমাইমাহর জীবন তারই এক অনুপ্রেরণাদায়ক উদাহরণ।

সূত্র: আল-মুশাহিদ