বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশরত্ন  শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে : শফিকুর রহমান সিআইপি 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৩, ১১:৫৩ পিএম
দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবিলা করে দেশরত্ন  শেখ হাসিনাকে ক্ষমতায় পাঠাতে হবে : শফিকুর রহমান সিআইপি 
শাহরাস্তিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন এবং পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে  শাহরাস্তি উপজেলা সংলগ্ন  ইন্জিনিয়ার সফিকুর রহমানের বাস ভবনে এটি অনুষ্ঠিত হয়।
সাবেক  উপজেলা  চেয়াম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.  কামরুজ্জামান মিন্টুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে  বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক  উপ-কমিটির সদস্য, চাঁদপুর জেলা আওয়ামী লীগের উপদেষ্টা, হ্যামস গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের স্বত্বাধিকারী  , বিশিষ্ট শিল্পপতি ও দানবীর, ইঞ্জি:সফিকুর রহমান সিআইপি।
তিনি বক্তব্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বিশ্ব মানবতার মা, গণতন্ত্রের মানসকন্যা, দেশরত্ন, প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৭ বছরে পা দিয়েছেন,আজ আমাদের নেত্রীর শুভ জন্মদিন । স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জ্যেষ্ঠ সন্তান শেখ হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের মধুমতী নদীবিধৌত টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। দেশের দীর্ঘ সময়ের প্রধানমন্ত্রী তিনি। টানা তিন মেয়াদে প্রধানমন্ত্রী হওয়ার গৌরবও তার। ১৯৮১ সাল থেকে দেশের অন্যতম প্রাচীন দল আওয়ামী লীগের নেতৃত্বে আছেন তিনি। ৭৬ বছরের জীবনে অনেক সংকট, চড়াই-উতরাই পেরিয়েছেন। দেখেছেন সাফল্যের চূড়া। দীর্ঘ রাজনৈতিক জীবন ও লম্বা সময় দেশ পরিচালনার অভিজ্ঞতা তার। এখন আবার আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে দেশি বিদেশী  একটি গোষ্ঠী ষড়যন্ত্রে   লিপ্ত রয়েছে। এই অবস্থা থেকে বাংলাদেশ আওয়ামী লীগকে তথা বাংলাদেশকে উত্তরণ করে আগামী নির্বাচনে নৌকা প্রতীককে বিজয় করতে হবে।
তিনি ওই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুস্বাস্থ্য কামনা করে দোয়া প্রার্থনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে অতিথি হিসেবে  আরো উপস্থিত ছিলেন, শাহরাস্তি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি  মো. কামরুজ্জামান  মিন্টু,হাজীগঞ্জ পৌর  উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাকির হোসেন, কেন্দ্রীয়  তাঁতীলীগ নেতা করিম মজুমদার,আওয়ামী  লীগ নেতা খিজির হায়দার,উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, চৌধুরী মোস্তফা কামাল,  বিল্লাল হোসেন তুষার,উপজেলা আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক সফিউল আজম স্বপন, সহ- সম্পাদক শাহাদাৎ হোসেন সাধু, উপজেলা আওয়ামী লীগ নেতা নেছার আহমেদ পাটওয়ারী, হাসান চৌধুরী,ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আলম পাটোয়ারী, টামটা দক্ষিন ইউপির চেয়ারম্যান জহিরুল আলম  মানিক, টামটা উওর ইউপির আলীগের চেয়ারম্যান  প্রার্থী আলমগীর কবির পলাশ,উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক জাকির হোসেন অন্তর,  জেলা ছাত্রলীগের সহ- সভাপতি ইস্কান্দার মির্জা সুমন,ছাত্রলীগ সাবেক যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম রকি, আওয়ামী লীগ নেতা  মহসিন পাটওয়ারী, সাইফুল ইসলাম  হিরু, এফ কাদের বাবু, মিজানুর পাটওয়ারী বিএসসি, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক রেদোয়ান  হোসেন,সাবেক পৌর ছাত্রলীগ নেতা আলমগীর হায়দার, ছাত্রলীগ নেতা সোহরাব হোসেন সৌরভ প্রমুখ।
উক্ত দোয়া ও মিলাদ মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহরাস্তি মেহের কালী বাড়ি জামে মসজিদের পেশ  ইমাম মাওলানা মোঃ শাহজাহান।
অনুষ্ঠান শেষে এতিম শিশু ও উপজেলা ও পৌরসভার  আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মী, বিশিষ্টজনের সম্মানে  এক মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।