বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় তহসিলদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ৭:১০ পিএম
কচুয়ায় তহসিলদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ

কচুয়ায় বক্সগঞ্জ ভূমি অফিসের তহসিলদারের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে।

কচুয়া উপজেলার বক্সগঞ্জ ভূমি অফিসের তহশিলদার মাসুদ পারভেজের বিরুদ্ধে দুর্নীতি, অনিয়ম ও সেবাগ্রহিতাদেরকে হয়রানির অভিযোগ পাওয়া গেছে।

উপজেলার নন্দনপুর গ্রামের ইব্রাহিম জানায়,আমি খাজনার দাখিলার জন্যে গেলে দীর্ঘদিন ঘুরানোর পর ২০ হাজার টাকা দাখিলা কাটার জন্য ঘুষ চায়। ঘুষ দেওয়ায় দীর্ঘদিন ধরে ঘুরার পর কোন ভাবেই দাখিলা দিলো না।

তহশিলদার মাসুদ পারভেজের ছোট বোনের স্বামী হারুনর রশীদ জানান,আমার শ্বশুর মৃত্যুর আগেই উনি মৃত্যু সনদ তৈরি করে বোনদের সম্পত্তি সহ জমি বিক্রি করা শুরু করে দিয়েছে।

Model Hospital

মাসুদ পারভেজের বড় বোন নাজমা বেগম বলেন,আমার মা,বোন ও মাসুদসহ আমাকে ৬শতাংশ জমি হেবামূলে দলিল করে দিয়েছিলো। এই সম্পত্তি আমার অগোচরে বলাই নামে এক ব্যক্তির নিকট ক্ষমতার অপব্যবহার করে চুরি করে বিক্রি করে দিয়েছে।

একই রকম অভিযোগ করে কাদিরখিল গ্রামের ফরহাদ হোসেন,সেংগুয়া মৌজার সাদ্দাম হোসেন,মো. রফিকুল ইসলাম চৌধুরী,আঃ হান্নানসহ আরো অনেকে জানান,একটি খারিজের জন্য ভূমি অফিসে যাওয়ার পর প্রথমে ঘুরায় তারপর দাখিলার ১০ হাজার টাকা খরচ চায়। আইনের বিভিন্ন মারপ্যাঁচে ফেলিয়ে ও নানা সমস্যা বের করেন যাতে ঘুষের টাকার পরিমাণ দ্বিগুণ হয় এ রকম অভিযোগ করেছেন। এছাড়াও ড্রেজার ব্যবসায়ীদের কাছ থেকে ঘুষ বানিজ্য করে বালু উত্তোলনের সুবিধা দিচ্ছে।

ড্রেজার ব্যবসায়ী সেলিম,মফিজ, বিল্লাল,আমির হোসেন,সফিকুল ইসলাম,জামাল হোসেন জানান,দু’একদিন পর পর এসে এসিল্যান্ড স্যারের নাম বিক্রি করে চাঁদা দাবি করে, চাঁদা না দিলে পাইপ ও মেশিন ভাঙ্গা শুরু করে। চাঁদা দিলে চলে যায়।

ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন জানান, মাসুদ পারভেজের দুর্নীতি ও অনিয়মের বিষয়টি অনেকে মৌখিক ভাবে জানিয়েছে। আমি এসিল্যান্ড মহোদয়কে বিষয়টি জানিয়েছি।

তহশিলদার মাসুদ পারভেজ কাছে বক্তব্য জানতে চাইলে তার ব্যবহারিত মোবাইল ফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভাব হয়নি।

এ সম্পর্কে উপজেলা সহকারী কমিশনার ভূমি ইবনে আল জায়েদ হোসেন জানান, খাজনা ও খারিজ এর বিষয়ে আমি সবর্দা তৎপর। যদি আমার কোনো অফিস কর্মকর্তা ঘুষ নিয়ে থাকে বা চায় আমাকে জানাবেন। এ ব্যাপারে এখনো পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দেইনি। তবে মাসুদ পারভেজের বোন নাজমা বেগম,জালিয়াতির বিষয়টি মৌখিক ভাবে জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital