শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে নিউ ভি.আই.পি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন 

আধুনিক চিকিৎসা জ্ঞান ও ধর্মীয় অনুশাসন মেনে সুস্থ থাকা যায় : ডাঃ মীর মুহাম্মদ শফিউল্লাহ

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ অক্টোবর, ২০২৩, ১০:৫১ পিএম
আধুনিক চিকিৎসা জ্ঞান ও ধর্মীয় অনুশাসন মেনে সুস্থ থাকা যায় : ডাঃ মীর মুহাম্মদ শফিউল্লাহ
শাহরাস্তিতে নতুন আঙ্গিকে নিউ ভি.আই.পি ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে চিতোষী পশ্চিম ইউপির আয়নাতলি উত্তর বাজারে এটির শুভ উদ্বোধন করা হয়।
মো. ইকবাল হোসেন বিএসসি  প: প: পরির্দশক চিতোষী (পঃ) ইউপি’র সঞ্চালনায়  এবং ডায়াগনস্টিকের পরিচালক উদ্যোক্তা  তাজুল ইসলাম মোল্লার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দেশের প্রখ্যাত স্বনামধন্য ডাঃ মীর মুহাম্মদ শফিউল্লাহ্ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সাবেক সার্জন এন্ড ফিজিশিয়ান, প্রধান চিকিৎসক সি.এম. বন্দর কর্তৃপক্ষ হাসপাতাল চট্টগ্রাম।
তিনি তার  বক্তব্য বলেন, জাগতিক পৃথিবীতে মানবতার কল্যাণে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি সাধন হয়েছে।
তবে প্রচলিত চিকিৎসা ব্যবস্থার পাশাপাশি আধুনিক চিকিৎসা জ্ঞান ও ধর্মীয় অনুশাসন মেনেও সুস্থ থাকা যায়।
উন্নত বিশ্বে হলিস্টিক চিকিৎসা পদ্ধতি ব্যাপক ক্ষ্যাতি রয়েছে। অত্র উপজেলার গ্রামীণ জনপদের আধুনিক সরঞ্জাম যন্ত্রপাতি সমন্বয়ে এ ডায়াগনস্টিক সেন্টারটি রোগীদের রোগ নির্ণয়ে অবদান রাখতে সক্ষম হবে। এতে রোগীদের জীবন রক্ষা, অর্থ ও সময় অপচয় রোধ হবে।
তিনি পরিশেষে এ ডায়াগনস্টিক সেন্টারটি উত্তরোত্তর সাফল্য কামনা করে বক্তব্য শেষ করেন।
এছাড়া অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির-শাহরাস্তি জোনাল অফিসের  ডিজিএম মোঃ মোবারক হোসেন,  সূচীপাড়া ডিগ্রি কলেজের সাবেক উপাধ্যক্ষ মো. আবুল কালাম, ইউপি চেয়ারম্যান জোবায়েদুর কবির বাহাদুর, সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন,ডায়গনষ্টিক সেন্টারের উদ্যোক্তা পরিচালক ও ইউপি আওয়ামী লীগের সভাপতি মো. সাইফুল ইসলাম মোল্লা, উদ্যোক্তা পরিচালক ও পল্লী চিকিৎসক ডাঃ মীর মো. শাহজাহান।
আমন্ত্রিত ডাক্তারদের মধ্যে উপস্থিত ছিলেন, ডাঃ মো.রবিউল ইসলাম  সাকিব  বারডেম হাসপাতাল ঢাকা, ডাঃ জোহরা জাহান গাইনি চিকিৎসক চাঁদপুর সরকারি হাসপাতাল, প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সমাজ সেবক গোফরান হোসেন পাটওয়ারী, মিডওয়ে আফসারি আক্তার, উর্মিলা রানি রায়, পল্লী চিকিৎসক মো. খোরশেদ  আলম, জীবন চন্দ্র মজুমদার, ঔষধ দোকানি মো. মিলন হোসেন,স্থানীয়  বাসিন্দা  কিরন পাটওয়ারী বক্তব্য প্রদান করেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, এলাকার বিশিষ্টজন, পল্লী চিকিৎসক, ডায়াগনস্টিক সেন্টারে কর্মকর্তা-কর্মচারী উদ্যোক্তা পরিচালক, গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital