বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ৭ অক্টোবর, ২০২৩, ৭:৪৮ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন শাখার ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কে.এম নজরুল ইসলাম নজু ও ১ম যুগ্ন আব্বায়ক আব্দুল মান্নান খান কাজল এর যৌথ স্বাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল শাহমাহমুদপুর ইউনিয়নের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাধারণ সম্পাদক মাহবুব আলম গাজী, সিনিয়র যুুুগ্ম সাধারণ  সম্পাদক সোহরাব হোসেন কুসুম ও মজিব কারীকে সাংগঠনিক সম্পাদক করে ৭১ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নব কমিটির যুবদলের নেতাকর্মীরা জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলকে সু-সংগঠিত করতে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে দলকে আরও গতিশীল করবো।
চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের হাতকে শক্তিশালী করতে উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক কে.এম নজরুল ইসলাম নজু ও ১ম যুগ্ন আব্বায়ক আব্দুল মান্নান খান কাজল এর দিক নির্দেশনায় যুবদল রাজপথে থাকবেন।
নব গঠিত শাহমাহমুদপুর ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital