বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ, সম্পাদক জিসান ও সাংগঠনিক মেহেদী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:৩০ পিএম
কচুয়া প্রেসক্লাবের সভাপতি প্রিয়তোষ, সম্পাদক জিসান ও সাংগঠনিক মেহেদী

কচুয়া প্রেসক্লাবের ২০২৩-২০২৪ সালের নতুন কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার কচুয়া প্রেসক্লাব কার্যালয়ে সকল সদস্যদের উপস্থিতিতে এ কমিটি ঘোষনা দেয়া হয়।

নব নির্বাচিত কমিটির সভাপতি প্রিয়তোষ পোদ্দার (দৈনিক কালের কন্ঠ ও দৈনিক চাঁদপুর দর্পণ),জিসান আহমেদ নান্নু (দৈনিক যুগান্তর ও দৈনিক চাঁদপুর বার্তা) সাধারন সম্পাদক ও দৈনিক চাঁদপুর কন্ঠের প্রতিনিধি মেহেদী হাসানকে সাংগঠনিক সম্পাদক করে এ কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

দ্বিতীয় অধিবেশনে নব নির্বাচিত কমিটির সভাপতি প্রিয়তোষ পোদ্দারের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক জিসান আহমেদ নান্নু’র পরিচালনায় বক্তব্য রাখেন, বিদায়ী কমিটির সভাপতি আলমগীর তালুকদার,সাধারন সম্পাদক সুজন পোদ্দার,পাক্ষিক কচুয়া কন্ঠের সম্পাদক হাবীব উল্যাহ হাবীব, চাঁদপুর জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও দৈনিক শপথ পত্রিকার সম্পাদক ও প্রকাশক কাদের পলাশ,কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি রাকিবুল হাসান,মানিক ভৌমিক,সহ-সভাপতি আফাজ উদ্দিন মানিক,সিনিয়র সদস্য সনতোষ চন্দ্র সেন, সাবেক সাধারন সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন,সাবেক সহ-সভাপতি মফিজুল ইসলাম বাবুল,যুগ্ন সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ,কাউছার আহমেদ প্রমুখ।

Model Hospital

এসময় কচুয়া প্রেসক্লাবের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা,ইসমাইল হোসেন বিপ্লব,কোষাধ্যক্ষ শান্তু ধর,প্রচার সম্পাদক সাইফুল ইসলাম সুমন,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ফরহাদ চৌধুরী,সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ,তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক রাজীজ চন্দ্র শীল,সদস্য আলী আক্কাস তালুকদার,আমির হোসেন মজুমদার,আবু সাঈদ,রাসেল,আবু হানিফ,সঞ্জিব ভৌমিক অপু সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

এদিকে কচুয়া প্রেসক্লাবের নয়া এ কমিটিকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন সামাজিক সংগঠনসহ কচুয়ার বিভিন্ন শ্রেনী পেশার মানুষ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital