শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের সাধারণ সভা, কমিটি পুনঃগঠন

সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার

কচুয়া প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১০ অক্টোবর, ২০২৩, ১১:৩৮ পিএম
সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার

কচুয়া প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) বিকালে প্রেসক্লাবের কার্যালয়ে মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় দায়িত্বভার গ্রহনের পর অক্টোবর ২০২২ থেকে ৩০ জুন পর্যন্ত আয় ব্যায়ের হিসাব, বার্ষিক বনভোজন, ভারত সফর ও সাংগঠনিক বিষয় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য মোঃ আলমগীর তালুকদার সভাপতি, সুজন পোদ্দার সাধারণ সম্পাদক, সহ-সভাপতি ফরহাদ চৌধুরী, আফাজ উদ্দিন মানিক, যুগ্ম-সাধারণ সম্পাদক আহসান হাবীব সুমন, আমির হোসেন, সাংগঠনিক সম্পাদক পদে শান্তু ধর ও মোঃ রাছেল, কোষাধ্যক্ষ মো. আবু সাঈদ, দপ্তর সম্পাদক রাজীব চন্দ্র শীল, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাইন উদ্দিন সবুজ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক আলী আক্কাস তালুকদার, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সৈয়দ আরাফাত ছামী, কার্যনির্বাহী সদস্য সৈয়দ আঃ জব্বার বাহার, শ্যামল কান্তি ধর, হারুন অর-রশিদ, মোহাম্মদ মহসিন, সঞ্জিব ভৌমিক অপু, আরিফুল ইসলাম দিপু, আবু হানিফ, বিল্লাল মাসুম।

বার্ষিক বনভোজন উদযাপন করার জন্য ৩ সদস্য বিশিষ্ট উপ-কমিটি গঠন করা হয়।

Model Hospital

ভারত সফরের আয় ও ব্যায় উপস্থাপন করার জন্য উপ কমিটির আহ্বায়ক রাকিবুল হাসানকে নিদের্শ প্রদান করা হয়।

সংগঠনকে গতিশীল করতে পেশাজীবী সাংবাদিকদের মূল্যায়ন ও নতুন সদস্য অর্ন্তভূক্ত করার বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহিত হয়।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।