বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ অক্টোবর, ২০২৩, ১২:০২ এম
চাঁদপুর সরকারি কলেজে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত

মেঘনাপাড়ের বাতিঘর নামে খ্যাত চাঁদপুর সরকারি কলেজ চাঁদপুর জেলার একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ।

এ বিদ্যাপীঠে চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে আজ ১২ অক্টোবর ২০২৩ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার) কলেজ মাঠে বার্ষিক ডে ক্যাম্প ও দীক্ষা অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস চাঁদপুর জেলা রোভারের কমিশনার, গ্রুপ সভাপতি ও অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র কলেজের উপাধ্যক্ষ প্রফেসর শেখ মোঃ খলিলুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা স্কাউটের সম্পাদক অজয় কুমার ভৌমিক এবং চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার সহকারী পরিচালক ফিরোজ আলম।

Model Hospital

অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেনÑ দক্ষ, যোগ্য ও সুশৃঙ্খল জাতি গঠনে রোভার স্কাউটের বিকল্প নেই।

তিনি আরও বলেন, চাঁদপুর সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপ নিজেদের কর্ম প্রচেষ্টায় বহুবছর যাবৎ জেলার শ্রেষ্ঠ রোভার স্কাউট গ্রুপ হিসেবে তার শ্রেষ্ঠত্ব বজায় রেখেছে।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অত্র কলেজের রোভার স্কাউট লিডার সুমন মজুমদার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital