বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা

আওয়ামী লীগ সরকার সংবাদপত্র ও সংবাদকর্মীদের স্বাধীনতায় বিশ্বাস করে : ড. মহীউদ্দীন খান

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৮:৩৯ পিএম
আওয়ামী লীগ সরকার সংবাদপত্র ও সংবাদকর্মীদের স্বাধীনতায় বিশ্বাস করে : ড. মহীউদ্দীন খান

চাঁদপুরের কচুয়ায় প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকালে কচুয়া প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সুজন পোদ্দারের সঞ্চালনায় এসময় তিনি বলেন, সংবাদপত্র যেকোন স্বাধীন রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কচুয়ার সাংবাদিকরা কচুয়ার উন্নয়নে নীতিগতভাবে গঠন মূলক ও কল্যাণ মূলক ভাবে কাজ করে যাচ্ছে।

কচুয়া প্রেসক্লাবকে আমরা কখনো নিজের এবং কারো স্বার্থে ব্যবহার করি নাই এবং কারো গোষ্ঠীগত স্বার্থে ব্যবহার করতে দেওয়া হবে না। বর্তমান আওয়ামী লীগ সরকার সংবাদপত্র ও সংবাদকর্মীদের স্বাধীনতায় বিশ্বাস করে। সে কারনে সংবাদকর্মীগণ স্বাধীনভাবে রাষ্ট্রের উন্নয়ন কর্মকান্ড ও অসংগতি গুলো তুলে ধরতে পারছেন। কোন অপশক্তি বা দুষ্কৃতিকারীরা সাংবাদিকদের বাকরুদ্ধ করতে পারবে না।

Model Hospital
কচুয়া প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির নেতৃবৃন্দ ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপিকে।

এসময় উপজেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোবারক হোসেন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম লালু, কচুয়া প্রেসক্লাবের সহ-সভাপতি আতাউল করিম, মোহাম্মদ মহিউদ্দিন, ফরহাদ চৌধুরী, মফিজুল ইসলাম বাবুল, যুগ্ম-স্ধাারণ সম্পাদক আহসান হাবীব সুমন, আমির হোসেন, মোঃ ইউনূছ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, শান্তধর , মোঃ রাছেল, প্রচার সম্পাদক মোঃ নাছির উদ্দিন, ক্রীড়া ও সাংস্কৃুতিক সম্পাদক মাঈন উদ্দিন আহমেদ সবুজ, তথ্য ও গবেষণা সম্পাদক সঞ্জিব ভৌমিক অপু, কার্যনির্বাহী সদস্য আঃ জব্বার বাহার, আরিফুল ইসলাম দিপু, হারুন অর রশিদ, আবু হানিফ, সম্মানিত সদস্য জিসান আহমেদ পাটোয়ারী, ফরহাদ বকাউল, সৈয়দ আরাফাত ছামী সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রেনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শুরুতে কচুয়া প্রেসক্লাবের পূন:গঠিত কমিটির নেতৃবৃন্দ স্থানীয় সাংসদ ড. মহীউদ্দীন খান আলমগীরকে ফুলেল শুভেচ্ছা জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital