বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নারায়ণপুর ইউনিয়নে ওয়ার্ড যুবদলের কমিটি হস্তান্তর ও আলোচনা সভা

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শনিবার, ১৪ অক্টোবর, ২০২৩, ৯:২৮ পিএম
নারায়ণপুর ইউনিয়নে ওয়ার্ড যুবদলের কমিটি হস্তান্তর ও আলোচনা সভা
মতলব দক্ষিণ উপজেলার ৪নং নারায়ণপুর ইউনিয়ন যুবদলের ৯টি ওয়ার্ডের কমিটি হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) বিকাল ৩টায় ইউনিয়নের রসুলপুর মুন্সি কমপ্লেক্স মাঠে এ কমিটি হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোঃ সুমন বকাউলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক মুজাহিদুল ইসলাম কিরণ ।
ইউনিয়ন যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম বাবুর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মিরান হোসেন মিয়াজী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক ও নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দীন মুন্সি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাছির মিয়াজি, জেলা যুবদলের সদস্য মোস্তাফিজুর রহমান, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহ্বায়ক শহীদ মিয়াজী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন প্রধান, রবিউল মোস্তফা প্রধান, সানাউল্লাহ বকাউল, জয়নাল আবেদীন, জসিম প্রধান, স্বপন প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য আশিকুর রহমান বাবু, ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হাসান বেপারি, মোঃ ফারুক হোসেনসহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলসহ সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
পরে ইউনিয়নের ৯টি ওয়ার্ড যুবদলের ৩১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital