বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গোয়াল ঘরের গোবর আবর্জনা কবরস্থানের পাশে ফেলানোর অভিযোগ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: সোমবার, ১৬ অক্টোবর, ২০২৩, ১০:২২ পিএম
কচুয়ায় গোয়াল ঘরের গোবর আবর্জনা কবরস্থানের পাশে ফেলানোর অভিযোগ

কচুয়ায় সম্পত্তিগত বিরোধের জের ধরে মুসলমান ধর্মের পবিত্র জায়গা কবরস্থানের সাথে গোয়াল ঘর নির্মাণ করে আবর্জনা ফেলে পরিবেশ দূষণ ও ধর্মীয় অনুভূতিতে আঘাত পাওয়ার মতো কাজ করার অভিযোগ উঠেছে।

উপজেলা পশ্চিম সহদেবপুর ইউনিয়নের প্রসন্নকাপ পূর্বপাড়া আব্দুর রহমানের বাড়ীতে পারিবারিক কবরস্থানের সাথে এই গোয়াল ঘরের আবর্জনা ফেলে পবিত্রতা নষ্ট করায় সমালোচনার ঝড় উঠেছে।

গত রবিবার সরজমিনে গেলে জানা যায়, মৃত কবির হোসেনের ছেলে সিদ্দিকুর রহমান ওই বাড়ীর দক্ষিণ অংশে ঘরবাড়ী নির্মাণ করে দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে। অপর দিকে একই বাড়ীর জাকির হোসেন গং উত্তর পাশে বসবাস করে।

সিদ্দিকুর রহমানের পরিবারের লোকজন জানান, আমরা দীর্ঘদিন ধরে বাড়ীতে প্রবেশের যে রাস্তাটি ছিল, সে রাস্তাটি বন্ধ করে দিয়ে জাকির হোসেন গং বসত ঘর নির্মাণ করে আমাদের চলাচলের রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তা ছাড়াও আমাদের পারিবারিক কবরস্থানের সাথে গোয়াল ঘর নির্মাণের ফলে প্রতিনিয়ত গবাধি পশু মলমূত্র ফেলে কবরস্থানের পবিত্রতা নষ্ট করছে। তারা আরো জানান, এই বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মতামত উপেক্ষা করে চলাচলের রাস্তা বন্ধ করে দেয়।

Model Hospital

এ বিষয়ে জাকির হোসেন জানান, আমাদের সাথে সিদ্দিকুর রহমান গংদের সাথে সম্পত্তিগত বিরোধ রয়েছে। আমরা আমাদের জায়গার উপর গোয়াল ঘর নির্মাণ করেছি। সম্পত্তিগত বিরোধ সমাধান হলে গোয়াল ঘর সরিয়ে দিবো।

ইউপি চেয়ারম্যান মো. আলমগীর হোসেন জানান, বিষয়টি সম্পর্কে আমি অবগত হয়েছি। সরেজমিনে গিয়ে উভয় পক্ষকে নিয়ে বিষয়টি মিমাংসা করার উদ্যোগ নেব।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।