বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা : মেয়র স্বপন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০২৩, ১০:৩৫ পিএম
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা : মেয়র স্বপন

কচুয়া পৌরসভায় শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দূর্গোৎসব উদযাপন লক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পৌরসভা কর্তৃক আয়োজিত পৌর সভার ৭ টি পূজামণ্ডপের সভাপতি, সাধারণ সম্পাদক ও হিন্দু নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মো. নাজমুল আলম স্বপন।

এ সময় তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ উৎসব শারদীয় দূর্গাপূজা। শারদীয় দূর্গাপূজার উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা ও অভিনন্দন।

শারদীয় দূর্গোৎসবে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর হাতে দমন করা হবে। প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে।

Model Hospital

তাছাড়া পর্যাপ্ত আইনশৃঙ্খলা দায়িত্বে নিয়োজিত সদস্য, আওয়ামী লীগ সহযোগী সংগঠনের কর্মী সমর্থকগণ ছাড়াও নিজস্ব স্বেচ্ছাসেবক নিরাপত্তার দায়িত্বে নিশ্চিত করবে।

কচুয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সভাপতি ফনি ভূষন মজুমদার তাপুর সভাপতিত্বে ও কচুয়া পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ¦ল কৃষ্ণের পরিচালনায় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি প্রানধন চন্দ্র দেব, সাধারণ সম্পাদক প্রিয়তোষ পোদ্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, কচুয়া উপজেলার পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি অজিত কুমার কর, সহ-সভাপতি শিবু লাল সাহা, সাধারণ সম্পাদক বিকাশ সাহা, পৌর পূজা উদযাপন কমিটির সভাপতি তাপস পোদ্দার, জন্মাষ্টমী উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মানিক মজুমদার সোহাগ, করইশ দূর্গা মন্দির কমিটির সভাপতি তপন চন্দ্র ভৌমিক, পৌর পূজা উদযাপন কমিটির সাংগঠনিক সম্পাদক তাপশ সাহা প্রমূখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital