বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নরসিংদীর বর হেলিকপ্টারে চড়ে কচুয়ায়

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৯:৪১ পিএম
নরসিংদীর বর হেলিকপ্টারে চড়ে কচুয়ায়

হেলিকপ্টারে চড়ে কচুয়ায় এলেন নরসিংদীর বর মাসুম। কনের ইচ্ছা পূরণ ও সখের বশতি হয়ে মালদ্বীপ প্রবাসী নরসিংদী জেলার মনোহরদী উপজেলার সাতপাইকা গ্রামের মজিবুর রহমানের ছেলে ব্যবসায়ী মাসুম মৃধা ঘণ্টায় ৭২ হাজার টাকা ব্যয়ে হেলিকপ্টারে চড়ে কচুয়ায় আসেন। পারিবারিকভাবে তাদের বিয়ের তারিখ ছিল বুধবার।

বুধবার বেলা ২টার দিকে ভাড়া করা হেলিকপ্টারে করে মাসুম মৃধা তিনজন আত্মীয় নিয়ে মেয়ের বাড়ি নোয়াগাঁও গ্রামের পশ্চিম পাশের একটি খালি মাঠে অবতরণ করেন । অন্য বরযাত্রীরা মাইক্রোবাসে চড়ে আসেন কনের বাড়িতে। হেলিকপ্টার থেকে নামার সাথে সাথে কনের পক্ষ এলাকার লোকজন নিয়ে তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেন।

এ ব্যাপারে বর মাসুম মৃধা বলেন, আমার এবং আমার হবু স্ত্রীর ইচ্ছে ছিলো হেলিকপ্টারে চড়ে বিয়ে করা। তাই বিয়ের দিনটি স্মরণীয় করে রাখতেই হেলিকপ্টারে চড়ে বিয়ে করতে আসা। এখন আমাদের খুব আনন্দ লাগছে।

মেয়ের বাবা তাজুল ইসলাম জানান, আত্মীয়স্বজন উপস্থিত থেকে ধুমধামের সঙ্গে বিয়ে দিয়েছি মেয়েকে। নোয়াগাঁও গ্রামের মধ্যে এই প্রথম আমাদের মেয়ে সুমাইয়াকে বরপক্ষ হেলিকপ্টারে করে নিয়ে যাওয়াতে আনন্দ লাগছে।

Model Hospital

এসময় কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম আখতার হোসাইন, ফরিদ মেম্বারসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ বিয়ের অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।