বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তর নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ১০:২৭ পিএম
মতলব উত্তর নবাগত শিক্ষা অফিসারকে ফুলেল শুভেচ্ছা

মতলব উত্তরের নবাগত উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

বুধবার (১৮ অক্টোবর) সকালে মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার যোগদানের পর দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করতে গেলে বিদ্যালয় কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মো. বেলায়েত হোসেন, দক্ষিণ ব্যাসদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. খায়ের উদ্দিন, সহকারি শিক্ষক শ্যামল কুমার বাড়ৈ, জেসমিন আক্তার, আছিয়া খাতুন, মোখলেছুর রহমান, কুমকুম আক্তার, নিলুফা ইয়াসমিন, মো. নূরে আলম ও এ আর জ্যোতি’সহ আরো অনেকে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital