বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

এড. আরিফ হোসাইনের পিতার ইন্তেকাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৮:৩৪ পিএম
এড. আরিফ হোসাইনের পিতার ইন্তেকাল
চাঁদপুর জজ কোর্টের আইনজীবি এডভোকেট আরিফ হোসাইন এর পিতা চাঁদপুর সদর উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের সকদি পাঁচগাঁও গ্রামের পাঠান বাড়ির বাসিন্দা মো. কালাম পাঠান ইন্তেকাল করিয়াছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
গত ২ অক্টোবর সোমবার হৃদযন্ত্রের ক্রিয়া জনিত সমস্যায় হাসপাতালে চিকিৎসাধিন শেষে ১৭ অক্টোবর মঙ্গলবার রাত ১২টা ২০ মিনিটের সময় ওনার নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ২ মেয়ে, নাতি নাতনি অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
সকদি আলগী পাঁচগাঁও কেন্দ্রীয় ঈদ গাহ ময়দানে ১৮ অক্টোবর বুধবার বাদ যোহর জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন বাংলাদেশ জমিয়তে হিজবুল্লাহ চাঁদপুর জেলা শাখার সভাপতি ও চাঁদপুর চেয়ারম্যান ঘাট বায়তুল আমান জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা সাইফুদ্দিন খন্দকার।
জানাজার নামাজ পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা জাতিয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মো. মহসিন খান, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট মো. শাহজাহান মিয়া, ছোট সুন্দর আল-আমিন ছিদ্দিকীয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল ফারাহ, মরহুমের মেঝো ছেলে এডভোকেট মো. আরিফ হোসাইন।
জানাজার নামাজে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট রাকিবুল হাসান রিপন, সদর উপজেলা জাতীয় পার্টির সভাপতি মাওলানা জাকির হোসেন হিরু, শহর জামায়াতে ইসলামির আমির শাহজাহান খান, জেলা সেচ্ছাসেবক পার্টির আহবায়ক এড. জিশান আহমেদ রিপন, শহর জাতীয় পার্টির সদস্য সচিব ফেরদাউস খান, দৈনিক আলোকিত চাঁদপুর পত্রিকার যুগ্ম বার্তা সম্পাদক জাহাঙ্গীর আলম রাজুসহ রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও মরহুমের আত্মীয় স্বজন এবং এলাকার ধর্মপ্রাণ মুসল্লিগণ অংশগ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital