বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার জনগনই তাদের নেতা নির্বাচিত করবে : ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:০৪ পিএম
কচুয়ার জনগনই তাদের নেতা নির্বাচিত করবে : ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়া পৌরসভাধীন কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার নতুন ৪ তলা একাডেমিক ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মাদ্রাসার ভবন উদ্বোধন শেষে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন,সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

তিনি বলেন, আপনাদের দাবী অনুযায়ী এই মাদ্রাসাটি ৪ তলা ভবন করতে সক্ষম হয়েছি। এই মাদ্রাসাকে বিজ্ঞান সম্মত মাদ্রাসা হিসেবে প্রতিষ্ঠিত করতে অচিরেই ল্যাব স্থাপন করা হবে। মাদ্রাসারটি সকল প্রতিবন্ধকতা দূরে সরিয়ে লেখাপড়া এগিয়ে যাচ্ছে।

আপনাদের সকলের সহযোগীতায় আমার নেতৃত্বে কচুয়া এগিয়ে যাবে এই বিশ^াস আমার আছে আপনাদের প্রতি। কচুয়ার কল্যানে কথা মনে রেখে উন্নয়নের লক্ষ্য সামনে রেখে জনগনই সিদ্ধান্ত নিবে আগামীতে কে নেতা হবেন। বাংলাদেশে আর কোনো দিন মীরজাফরদের স্থান দেওয়া হবে না। বঙ্গবন্ধুর আদর্শ অনুযায়ী খন্দকার মোসতাকেরা যেনো আর কোনো দিন ক্ষমতা দখল করতে না পারে জননেত্রী শেখ হাসিনার সৈনিকরা প্রস্তত রয়েছে।

Model Hospital

মাদ্রাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জামাল হোসেনের সভাপতিত্বে ও পৌর আওয়ামী দপ্তর সম্পাদক গাজী ফারুকের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া,পৌর আওয়ামী লীগের সভাপতি মো.আকতার হোসেন সোহেল ভূইঁয়া,পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি জাবরুল হাসান শাহীন, কাউন্সিলর তাজুল ইসলাম রাজু,আব্দুল কাদির,মাদ্রাসার সুপার মাও.ইয়াকুব আলী ।

সমাবেশে শুরুতে ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি ৪ তলা একাডেমিক ভবনের ফলক উন্মোচন করে শুভ উদ্বোধন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital