বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে মোহনপুর নৌপুলিশের অভিযানে ৫ জেলে আটক

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ অক্টোবর, ২০২৩, ৯:৪৭ পিএম
মতলব উত্তরে মোহনপুর নৌপুলিশের অভিযানে ৫ জেলে আটক

মতলব উত্তরের মেঘনা নদীতে মাছ শিকার করতে যাওয়ায় ৫ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ।

১৯ অক্টোবর বৃহস্পতিবার সকালে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ৪ জন ও দুপুরের বাহাদুরপুর এলাকা থেকে ২ জন আটক করেছে পুলিশ।

আটককৃতরা হলো- মোঃ কাদির মাঝি (৩০), মোঃ শাহজালাল মাঝি (৪৫), মোঃ শাহ আলম সরদার (১৯) মো. ওসমান দর্জি (১৯), মো. হযরত আলী হাওলাদার (১৯)।

মোহনপুর নৌপুলিশ ষ্টেশনের ইনচার্জ মো. মনিরুজ্জামান বলেন, মা ইলিশ রক্ষায় নিয়মিত অভিযান চলছে। সেই সেই অভিযানের অংশ হিসেবে মেঘনা নদীর এখলাছপুর এলাকা থেকে ও বাহাদুরপুর এলাকা থেকে দুটি অভিযানে ৬ জেলেকে আটক করি। তাদের বিরুদ্ধে মৎস্য সংরক্ষণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে এবং জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Model Hospital

ফরিদগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:৪৭ পিএম
ফরিদগঞ্জে আগুনে দোকান পুড়ে ছাই

ফরিদগঞ্জে বুধবার ভোর রাতে শরিফের ভ্যারাইটিজ স্টোরে পুড়ে ছাই।

চাঁদপুরের ফরিদগঞ্জে গভীর রাতে সংঘটিত এক আকস্মিক অগ্নিকাণ্ডে শরিফ হোসেন নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীর ভ্যারাইটিজ স্টোর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে দোকানের সমস্ত মালামাল ভস্মীভূত হওয়ায় সর্বস্ব হারিয়ে কান্নায় ভেঙে পড়েছেন ওই ব্যবসায়ী।
বুধবার (১১ নভেম্বর ২০২৬) ভোররাতে পৌরসভাধীন পশ্চিম বড়ালি এলাকার বাসু মিজির পোলসংলগ্ন এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত দোকানমালিক শরিফ হোসেন বাসু মিজি বাড়ির দুদু মিয়ার ছেলে। তিনি কান্নাজড়িত কণ্ঠে জানান, গত ৫-৬ বছর ধরে তিলে তিলে আমি এই দোকানটি গড়ে তুলেছিলাম। রাতের কাজ শেষে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ করেই বাড়িতে গিয়েছিলাম। কিন্তু চোখের পলকে আমার সব স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেল। আমার প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে। কারো সঙ্গে আমার কোনো বিরোধ নেই, কীভাবে এই আগুন লাগল তা আমি কিছুতেই বুঝতে পারছি না।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোররাতে হঠাৎ দোকানে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। তারা নিজ উদ্যোগে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসকে খবর দেন। খবর পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলামের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই দোকানের ভেতরে থাকা সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কামরুল ইসলাম জানান, ভোররাতে সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই দুর্ঘটনায় আনুমানিক ৮০ হাজার থেকে এক লাখ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
এদিকে স্থানীয় লোকজন দাবি করছেন, দুর্বৃত্তরা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে।