বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আল আমিন একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের দাফন সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ৫:১৬ পিএম
আল আমিন একাডেমীর সিনিয়র শিক্ষক আব্দুল হামিদের দাফন সম্পন্ন
চাঁদপুরের আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (গনিত) খান মুহাম্মদ আব্দুল হামিদের জানাজার নামাজ শেষে দাফন সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার (২৫ অক্টোবর) বাদ এশা চাঁদপুর পৌর বাস স্টেশন সংলগ্নে গোর-এ-গরিবা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
জানাজার নামাজে ইমামতি করেন আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের সিনিয়র প্রভাষক মাওঃ মোঃ মোস্তফা।
জানাজার নামাজ শুরুর পূর্বে মরহুমের স্মৃতিচারণ করে শহর জামায়াতের আমীর এডঃ শাহ জাহান খানের পরিচালনায় বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী, প্রাক্তন ছাত্রদের পক্ষে ডা. কর্নেল আজিম, পরিবারের পক্ষ থেকে ছোট ছেলে ইন্জিনিয়ার তানভীর আহমেদ প্রমূখ।
জানাজার নামাজ শেষে বাস স্টেশন সংলগ্নে গোর-এ-গরিবা কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মৃত্যুকালে আল আমিন একাডেমী স্কুল এন্ড কলেজের অবসরপ্রাপ্ত সিনিয়র শিক্ষক (গনিত) খান মুহাম্মদ আব্দুল হামিদ স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, দীর্ঘ দিন যাবৎ শারীরিক নানা সমস্যার কারণে অসুস্থ থাকার পর আজ দুপুর সাড়ে ১২ টায় ঢাকা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।