শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করতে শাহরাস্তি বিএনপি’র প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:০৯ পিএম
২৮ অক্টোবর মহাসমাবেশ সফল করতে শাহরাস্তি বিএনপি’র প্রস্তুতি সভা
সরকারের এই শেষ সময় স্মরণকালের সবচেয়ে বড় সমাবেশের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। অবৈধ সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তির নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের এবং বেগম খালেদা জিয়া মুক্তির দাবি আদায়ে ২৮ অক্টোবর দুপুরে ঢাকায় বিএনপি আয়োজিত মহাসমাবেশে সফল করার লক্ষে প্রস্ততি সভা করেছে শাহরাস্তি পৌর বিএনপি ও সকল সহযোগী অঙ্গ- সংগঠন।
বৃহস্পতিবার (২৬ অক্টোব) বিকেলে মেহেরে একটি হোটেলে আয়োজিত প্রস্তুতি সভায় শাহরাস্তি পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের সি.এ’র সভাপত্বিতে এই প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।
সভায় সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌর বিএনপি’র সহ সভাপতি সফিক মেম্বার, মনিরুজ্জামান, সফিউল্লাহ কমিশনার, সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী, যুগ্ন সাধারণ সম্পাদক গাজী ফিরোজ, সাংগঠনিক সম্পাদক সোলেমান রায়হান, পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল কাইয়ুম রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সফিকুর রহমান, সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদল আহবায়ক মাজহারুল ইসলাম জুয়েল, পৌর শ্রমিক দল নেতা তৈয়ব আলী, ইসমাঈল, পৌর মৎস্যজীবি দলের সভাপতি আমির গাজী, বেলায়েত সুমন, শাহাদাত, জিলানী প্রমুখ।
এ সময় পৌর বিএনপি’র সভাপতি আবুল খায়ের উপস্থিত নেতা- কর্মীদের উদ্দেশ্যে বলেন, সরকার মামলা ও হামলার মাধ্যমে বিএনপিকে কোণঠাসা করতে চায়। আমরা জিয়ার আদর্শের সৈনিক, এসব মামলা ও হামলার ভয় আমরা পাই না। সরকারকে উৎখাত করতে ও বেগম জিয়াকে মুক্তি করতে আমরা ২৮ তারিখের মহাসমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করবো।
শাহরাস্তি পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক হোসেন মিয়াজী বলেন, সরকারের সময় ফুরিয়ে এসেছে। তারা বুজতে পেরেছে আর বেশী দিন টিকে থাকতে পারবেনা। তাই শেষ সময়ে এসে তারা হামলা,মামলা, গ্রেফতার করে বিএনপির নেতা-কর্মীদের ভয় দেখিয়ে দমন করতে চাইছে। এতে ভয় না পেয়ে ২৮ অক্টোবর ঢাকায় মহা সমাবেশ সফল করতে সকল কে গ্রেফতার এড়িয়ে ঐক্যবদ্ধ হয়ে অংশগ্রহন করার কথা বলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital