শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন

চাঁদপুরে রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, ১০:২৪ পিএম
চাঁদপুরে রোগী কল্যাণ সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত

চাঁদপুর সমাজসেবা অধিদপ্তরের অধীন চাঁদপুর রোগী কল্যাণ সমিতির ৬৩নং সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল ২৫অক্টোবর (বুধবার) ২৫০ শয্য চাঁদপুর জেলা সরকারি হাসপাতালের সভাকক্ষে চাঁদপুর রোগী কল্যাণ সমিতির সভাপতি ও হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহাবুবুর রহমানের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসের প্রবেশন অফিসার মনিরুল ইসলাম এবং সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: জামাল উদ্দিনের যৌথ পরিচালনায় এ সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

সাধারণ সভায় কমিটির সকল সদস্যদের প্রস্তাব ও সমর্থনের ভিত্তিতে ২১সদস্য বিশিষ্ট চাঁদপুরে রোগী কল্যাণ সমিতির কার্যকরি কমিটি পুন:গঠন করা হয়।

পুন:গঠন কার্যকরি কমিটি নিন্মরুপ সভাপতি ও চাঁদপুর সদর হাসপাতাল তত্ত্বাবধায়ক ডা: এ কে এম মাহবুবুর রহমান, সহ-সভাপতি বিশিষ্ট নারী চিকিৎসক ডা: সৈয়দা বদরুন নাহার চৌধুরী, সহ-সভাপতি ডা: মো: নুরুল হুদা, সহ-সভাপতি সাংবাদিক কাজী শাহাদাত, সদস্য সচিব সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: জামাল উদ্দিন, যুগ্ম সদস্য সচিব তোফায়েল আহমেদ, কোষাধ্যক্ষ ডা: মাহমুদন্নবী মাসুম, প্রচার সম্পাদক সাংবাদিক সোহেল রুশদী, কার্যনির্বাহী সদস্য ডা: এস এম শহিদ উল্লা, কার্যনির্বাহী সদস্য ডা: সাইফুল ইসলাম সোহেল, কার্যনির্বাহী সদস্য সিনিয়র কনসালটেন্ট (মেডিসিন), কার্যনির্বাহী সদস্য সিনিয়র কনসালটেন্ট (সার্জারী), কার্যনির্বাহী সদস্য সাংবাদিক শরীফ চৌধুরী, কার্যনির্বাহী সদস্য ডা: অলিউর রহমান মজুমদার, কার্যনির্বাহী সদস্য ডা: মাইনুল ইসলাম মজুমদার, কার্যনির্বাহী সদস্য সুভাষ চন্দ্র রায়, সদস্য সন্তোষ দাস, সদস্য তমাল কুমার ঘোষ, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক গিয়াস উদ্দিন মিলন, সদস্য শেখ মহিউদ্দিন রাসেল, কার্যনির্বাহী সদস্য গোলাপ চন্দ্র সাহা প্রমুখ।

Model Hospital

সভায় সমিতির তহবিল বৃদ্ধির লক্ষ্যে সরকারি বিভিন্ন দপ্তরে আর্থিক সহায়তা চেয়ে আবেদন,আজীবন সদস্য ফ্রি ৫হাজার টাকা নির্ধারণ ,দাখিলকৃত আয়-ব্যয়ের হিসেব নিরীক্ষার জন্য অডিট কমিটি গঠনসহ নানা গুরুত্বপুর্ন সিদ্ধান্ত গ্রহন করা হয় ।

এসময় সভায় অংশগ্রহন করেন চাঁদপুর সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার, নারী চিকিৎসক ডা: সৈয়দা বদরুন্নাহার চৌধুরী, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক সাংবাদিক কাজী শাহাদাত, চাঁদপুরের চেম্বারের সিনিয়র সহ-সভাপতি সুভাষ চন্দ্র রায়, সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, ডা: মাইনুল ইসলাম মজুমদার ,ডা: সাইফুল ইসলাম সোহেল , চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শরীফ চৌধুরী, দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, সদর উপজেলা সমাজসেবা অফিসার মো: জামাল উদ্দিন ,পৌর সচিব তোফায়েল আহমেদ,চাঁদপুর জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা শেখ মহিউদ্দিন রাসেলসহ অন্যান্যরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital