বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিভিন্ন মহলের শোক প্রকাশ

বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র দাফন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৬:৪৩ পিএম
বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র দাফন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান, দৈনিক জনকন্ঠের সাবেক সাব এডিটর, গণমুখের নির্বাহী সম্পাদক, সাপ্তাহিক অগ্নি স্বাক্ষী’র সম্পাদক ও টঙ্গী প্রেসক্লাবের ৩ বারের সভাপতি বিশিষ্ট সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু ২৯ অক্টোবর রবিবার রাত আড়াইটায় উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্না-লিল্লাহ অইন্না ইলাহি রাজিউন।

সে স্ত্রী, দুই সন্তান, বাবা-মা,ভাই-বোনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর।

রবিবার বাদ জোহর মরহুমের নিজ বাড়ি মতলব উত্তর উপজেলার উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

এসময় বক্তব্য দেন- ইসলামাবাদ ইউপির চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, দৈনিক ইত্তেফাকের মতলব উত্তর প্রতিনিধি শামসুজ্জামান ডলার ও মরহুমের ছোট ভাই উত্তর ইসলামাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মামুনুর রশীদ। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে ।

Model Hospital

এদিকে শাহজাহান সিরাজ সাজু’র মৃত্যুতে শোক প্রকাশ করেছে মতলব উত্তর প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব, মতলব উত্তর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও দৈনিক ইলশেপাড় এর সম্পাদক ও প্রকাশক মিজানুর রহমান (এসি মিজান), ইসলামাবাদ ইউপি চেয়ারম্যান শাখাওয়াত হোসেন সরকার মুকুল, সাবেক ইউপি চেয়ারম্যান সাজেদুল হোসেন বাতেন ও স্থানীয় ইউপি সদস্য আব্দুল খলিল।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital