বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় হরতালে মাঠে নেই বিএনপি, মাঠ দখলে আওয়ামী লীগ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, ৭:০৮ পিএম
কচুয়ায় হরতালে মাঠে নেই বিএনপি, মাঠ দখলে আওয়ামী লীগ

বিএনপির-জামায়েতের ডাকা সকাল সন্ধ্যা হরতালে কচুয়ায় বিএনপি-জামায়েতের কোন নেতাকর্মীদের মাঠে দেখা যায়নি।

রবিবার (২৯ অক্টোবর) কচুয়া থেকে দুরপাল্লার যাত্রী পরিবহনের বাস সীমিত আকারে চলাচল করেছে।

অপরদিকে কচুয়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে সকাল থেকে দিনব্যাপী মোটরসাইকেল শোডাউন, বিক্ষোভ মিছিল ও শান্তি সমাবেশ করতে দেখা গেছে।

এছাড়া পন্যবাহী ট্রাক, সিএনজি ও অটোরিক্সার চলাচল ছিল স্বাভাবিক। সড়কের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে পুলিশের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়।

Model Hospital

বিএনপি-জামায়াতের ডাকা হরতালকে কেন্দ্র করে কচুয়ার তিন গ্রুপে বিভক্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে একসাথে বিক্ষোভ-মিছিল সমাবেশ করতে দেখা গেছে।

বিএনপি-জামায়েত জোটের সকাল-সন্ধ্যা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির।

সকল নেতাকর্মীদের বক্তব্য একই কথা, জননেত্রী শেখ হাসিনার স্বার্থে আমরা সবাই এক ও অভিন্ন। কচুয়াতে বিএনপি জামায়াতকে কোন অরাজকতা করতে দেওয়া হবে না।

সকাল ৯টার দিকে কচুয়া আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী মো. গোলাম হোসেনের অনুসারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশিরের নেতৃত্বে পরিষদ প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে কচুয়া বিশ^রোড এলাকা প্রদক্ষিণ শেষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

সকাল সাড়ে ১০টায় ড. মহীউদ্দীন খান আলমগীর এমপির বলয়ের উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইব্রাহীম খলিল বাদলের নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে আরো একটি হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়।

দুপুরে বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ড. সেলিম মাহমুদের অনুসারীরা কচুয়া পৌরসভার সামনে থেকে পৌর মেয়র নাজমুল আলম স্বপনের নেতৃত্বে একটি মোটরসাইকেল শোডাউন করে। শোডাউনটি উপজেলার রহিমানগর, কচুয়া বিশ^রোড, সাচার ও পালাখাল বাজার এলাকা প্রদক্ষিণ করে। পরে শোডাউনটি পৌর ভবনের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালের সম্মুখে সমাবেশে মিলিত হয়।

এসময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, পৌর মেয়র নাজমুল আলম স্বপন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক মো. সালাউদ্দিন সরকার প্রমুখ।

বিএনপি-জামায়েত জোটের সকাল-সন্ধ্যা হরতাল ও নৈরাজ্যের প্রতিবাদে কচুয়ায় বিক্ষোভ মিছিলের নেতৃত্বে দিচ্ছেন পৌর মেয়র নাজমুল আলম স্বপন।

বিকেলে কচুয়া উত্তর বাজার কাউন্সিলর কামাল হোসেন অন্তরের কার্যালয়ের সামনে থেকে গোলাম হোসেনের অনুসারী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালালের নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এসে শান্তি সমাবেশে মিলিত হয়।

উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে শান্তি সমাবেশ শেষে তিন গ্রুফের নেতাকর্মীরা হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল বের করে।

মিছিলটি কচুয়া বিশ^রোডস্থ ফায়ার সার্ভিস সংলগ্ন তৃপ্তি হোটেলের সামনে এসে শেষ হলে পথ সভায় বক্তব্য রাখেন- কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহান শিশির, সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সেলিম, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমুখ। পথ সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা যোগদান করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, হরতালের তেমন কোনো প্রভাব নেই কচুয়ায়। যে কোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে আছে। উপজেলার বিভিন্ন সড়কের গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।