বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে লোটাস বাড চ্যারিটি ফোরামের সম্মাননা প্রদান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১ নভেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম
নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে লোটাস বাড চ্যারিটি ফোরামের সম্মাননা প্রদান

মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী সংগঠন লোটাস বাড চ্যারিটি ফোরাম নারায়ণপুর প্রেসক্লাব নেতৃবৃন্দকে মফস্বল সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সম্মাননা স্মারক প্রদান করেছে।

বুধবার (১ নভেম্বর) বিকেলে নারায়ণপুর প্রেসক্লাব কার্যালয়ে লোটাস বাড চ্যারিটি ফোরামের আয়োজনে এ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন; নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আমির আলী বিল্লাল, বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিব।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে লোটাস বাড চ্যারিটি ফোরামের সভাপতি নাজমুল হাসানের সভাপতিত্বে এবং নারায়ণপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোজাম্মেল প্রধান হাসিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারায়ণপুর প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি আমির আলী বিল্লাল, প্রেসক্লাবের বর্তমান সভাপতি মুহাম্মদ আরিফ বিল্লাহ, লোটাস বাড চ্যারিটি ফোরামের সৌদি আরবের পরিচালক হাসান বেপারী।

Model Hospital

এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম খলিলসহ লোটাস বাড চ্যারিটি ফোরামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital