শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটিতে স্থান পেলেন মতলবের সাব্বির মজুমদার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৭:২৮ পিএম
আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ- কমিটিতে স্থান পেলেন মতলবের সাব্বির মজুমদার
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক  কেন্দ্রীয় উপ-কমিটিতে  স্থান পেলেন মতলবের কৃতি সন্তান সাব্বির মজুমদার।
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে  এবং সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে গত ৪ অক্টোবর অনুমোদন দেয়া হয়
সাব্বির মজুমদার  মতলব দক্ষিণ উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের নওগাঁ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এবং ওনার বাড়ী নওগাঁও গ্রামে।
সাব্বির মজুমদার জানান, বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটিতে তিনি প্রথমে কৃষি ও সমবায় বিষয়ক,  পরবর্তী সময়ে  সংস্কৃতি বিষয়ক  এবং  গত ৪ অক্টোবর বাংলাদেশ আওয়ামী লীগের  বন ও পরিবেশ বিষয়ক কেন্দ্রীয় উপকমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।
সাব্বির মজুমদার  তৃতীয় বারের মতো  আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটিতে স্থান পাওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন  আওয়ামী লীগের  সভাপতি ও প্রধানমন্ত্রী  শেখ হাসিনার প্রতি।
এ ছাড়া কৃতজ্ঞতা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের প্রতি।
তিনি চাঁদপুরের সন্তান হিসাবে ধর্ম-বর্ণ,রাজনীতি নির্বিশেষে সকলের নিকট দোয়া কামনা করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital