বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩, ৮:৩৭ পিএম
কচুয়ায় যুবলীগের তারুণ্যের জয়যাত্রা সমাবেশ

কচুয়ায় বিএনপি-জামাতের দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদ ও ডিজিটাল বাংলাদেশকে স্মার্ট বাংলাদেশে উন্নতি করণের লক্ষ্যে তারুণ্যের জয়যাত্রা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জয়যাত্রা সমাবেশটি পৌরসভার পল্টন এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কাঠ বাজারে সমাবেশে মিলিত হয়।

উপজেলা যুবলীগের সহ-সভাপতি পৌর কাউন্সিলর কামাল হোসেন অন্তরের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান জালাল, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক নিমাই চন্দ্র সরকার, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মো: লোকমান হোসেন প্রমুখ।

এসময় তারুণ্যের জয়যাত্রা সমাবেশে অংশ গ্রহন করেন, উত্তর কচুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল আলম টগর, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি মনির হোসেন প্রধান, যুগ্ম-সাধারণ সম্পাদক শরীফ আহম্মেদ মিয় পৌর ,আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কাউন্সিলর আবুল খায়ের রুমি, কচুয়া উপজেলা ওলামা লীগের সভাপতি মাওলানা মোঃ নাছির উদ্দিন, পৌর যুবলীগের সহ-সভাপতি আলী আক্কাস, পৌর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাচ্চু, যুবলীগ নেতা আবু হানিফ, জহিরুল ইসলাম, ইমরান হোসেন, মনির প্রধান, কালু শেখ, নিলয়, লিমনসহ যুবলীগের বিপুল সংখ্যাক নেতাকর্মী সমর্থক।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital