শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায়

চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৭ নভেম্বর, ২০২৩, ১১:২১ পিএম
চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২০২৪ এর আওতায় চাঁদপুরে জেলা ক্রীড়া অফিসের সহযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের ক্রীড়া আনন্দ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

৭ নভেম্বর মঙ্গলবার চাঁদপুর স্টেডিয়াম মাঠে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রায় ৫০ জন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা এ খেলায় অংশ গ্রহণ করেন।বালকদের ১০০ মিটার দৌড় বালিকা দের ১০০ মিটার দৌড়, ঝুঁড়িতে বল নিক্ষেপ, বেলুন ফুটানো,দেশাত্মবোধক গান গাওয়া ছবি ও চিত্রাঙ্কন করার মধ্যে দিয়ে এ প্রতিযোগিতার আয়োজন করা হয় ।

প্রতিযোগিতা শেষে অংশ গ্রহণকারি সকল প্রতিযোগিতার মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়েছে।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে চাঁদপুর জেলা ক্রীড়া অফিসার মো তারিকুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোস্তাফিজুর রহমান । তিনি বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের সহযোগিতায় সবাইকে এগিয়ে আসতে হবে । সরকার তাদের পাশে আছে ।

Model Hospital

চাঁদপুর জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর সর্বদা সহযোগিতা করে করছে । আজকের ক্রীড়া আনন্দ উৎসবের এই আয়োজন সত্যিই তাদেরকে একটু হলেও আনন্দ দিবে ।

বিশেষ অতিথি বক্তব্য রাখেন, সুইড বাংলাদেশের সসভাপতি চাঁদপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক চাঁদপুর খবর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা বাবু, সুইড বাংলাদেশের মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান প্রমুখ ।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা সুমন নন্দী, বীর মুক্তিযোদ্ধা সানাউল্লাহ খান, চাঁদপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিমা রাণী ভৌমিক সহ শিক্ষকবৃন্দ ও অন্যান্য অতিথিবৃন্দ।

উল্লেখ্য যে বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মোট ৫০ জন প্রতিযোগি প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথি বৃন্দ খেলায় অংশ গ্রহণকারী সকলকে পুরষ্কার তুলে দেন ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital