বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ১৯ ডিসেম্বর, ২০২১, ১:৪৬ পিএম
হাইমচরে ৪ চেয়ারম্যান প্রার্থীসহ ১২ জনের মনোনয়ন পত্র প্রত্যাহার
মোঃ সাজ্জাদ হোসেন রনি : আগামী ২৫ জানুয়ারি হাইমচর উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ৬ জন সংরক্ষিত আসনের ২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। বিনা প্রতিদ্বন্দীতায় সাধারণ সদস্য ১ জন ও সংরক্ষিত মহিলা সদস্য ২ জন নির্বাচিত হয়েছেন।
নির্বাচন অফিস সূত্রে জানাজায়, ৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৩ জন, সংরক্ষিত আসনে ৩৮ ও সাধারণ সদস্য পদে ১২৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছিলেন।  রবিবার বিকেল ৫টা পর্যন্ত ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়। নির্ধারিত সময়ের মধ্যে ৩নং আলগী দূর্গাপুর  দক্ষিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ জন প্রার্থীর মধ্যে উপজেলা আওয়ামীলীগ সহ সভাপতি হুমায়ুন কবির পাটোয়ারী মনোনয়ন প্রত্যাহার করেছেন।
২ নং আলগী দূর্গাপুর উত্তর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থীর মধ্যে উপজেলা যুবলীগ  সদস্য ইসমাইল আখন তার মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৪নং নীলকমল ইউনিয়নের চেয়ারম্যান পদে  ৬ জনের মধ্যে নীলকমল ইউনিয়ন যুবলীগ আহ্বায়ক নোয়াব মোল্লা মনোনয়ন প্রত্যাহার করেছেন। ৫নং হাইমচর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের মধ্যে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত সরকার মনোনয় প্রত্যাহার করেছেন।
সংরক্ষিত আসনে ৩৮ জনের মধ্যে, ৪নং নীলকমল ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ফারভিন বেগম ও ১ নং ওয়ার্ডের মোরশেদা বেগম।  সাধারণ সদস্য পদে ১২৬ জন প্রার্থীর মধ্যে ৫নং হাইমচর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মোহাম্মদ হোসেন, ২ নং উত্তর আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মহাসিন আখন ও সেলিম মিজি, ৫ নং ওয়ার্ডের রফিক মিজিসহ ৬ জন মনোনয়ন প্রত্যাহার করেন।
৫ নং হাইমচর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডে তাজুল ইসলাম গাজী, ৪নং ১ নং ওয়ার্ডে শাহজাদি বেগম ও ২ নং ওয়ার্ডের আছিয়া বেগম বিনাপ্রতিদ্বন্দীতায় নির্বাচিত হয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital