বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩

চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ সাফল্য

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০২৩, ৯:১১ পিএম
চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থীর কৃতিত্বপূর্ণ সাফল্য

সদ্য প্রকাশিত জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্র্ষের (শিক্ষাবর্ষ ২০১৭-২০১৮) ফলাফলে চাঁদপুর সরকারি কলেজের গণিত বিভাগের শিক্ষার্থী মেহনাজ মীম কৃতিত্বপূর্ণ সাফল্য লাভ করেছে।

সে অনার্স চতুর্থ বর্র্ষে সিজিপি ৪.০০ এর মধ্যে ৪.০০ পেয়েছে। চার বছর শেষে তার মোট সিজিপি ৩.৮৪।

কলেজ-অধ্যক্ষ প্রফেসর অসিত বরণ দাশ এই অসাধারণ কৃতিত্বের জন্য তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

তিনি বলেন, ‘গণিত বিভাগের শিক্ষার্থী মেহনাজ মীমের কৃতিত্বপূর্ণ সাফল্যে আমরা গর্বিত ও আনন্দিত। ভবিষ্যতেও তার এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক। তার এই সাফল্য দেখে যাতে কলেজের অন্যান্য শিক্ষার্থী উদ্বুদ্ধ হয় সকলের প্রতি এই আহ্বান তিনি জানান’।

Model Hospital

হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৫:০৭ পিএম
হাজীগঞ্জে কৃষিজমির টপ সয়েল কাটায় দু’জনের কারাদণ্ড ও জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে গভীর রাতে অবৈধভাবে কৃষিজমির মাটির উপরিভাগ (টপ সয়েল) কাটার দায়ে দুই ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত উপজেলার পশ্চিম হাটিলা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। হাজীগঞ্জ থানা পুলিশের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযান চলাকালে কৃষিজমির টপ সয়েল কাটার সঙ্গে জড়িত অবস্থায় মো. আবুল কাশেম (৩৮) ও মিনার হোসেন (৪৮) নামের দুজনকে হাতেনাতে আটক করা হয়। আবুল কাশেম উপজেলার কঙ্গাইশ গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে এবং মিনার হোসেন এনায়েতপুর গ্রামের মৃত আবদুল আলীর ছেলে।

ভ্রাম্যমাণ আদালতের জিজ্ঞাসাবাদে তাঁরা নিজেদের অপরাধ স্বীকার করেন। এ সময় তাঁরা জানান, গত পাঁচ দিন ধরে আবুল কাশেম এক্সকাভেটর দিয়ে পশ্চিম হাটিলা এলাকার কৃষিজমি থেকে মাটি কাটছিলেন। তাঁর নির্দেশে মিনার হোসেন কাটা মাটি পরিবহনের কাজ করছিলেন।

Model Hospital