শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে দুটি সপ্রাবি’র শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ৮:৫৯ পিএম
শাহতলীতে দুটি সপ্রাবি’র শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়দ্বয়ের ৫ম শ্রেনির শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া, শিক্ষা উপকরণ বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

১৫ নভেম্বর (বুধবার) পৃথকভাবে বিদ্যালয়দ্বয়ের মিলনায়তনে ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার যৌথ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি এবং দৈনিক চাঁদপুর খবর পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী।

প্রধান অতিথি সাংবাদিক সোহেল রুশদী তার বক্তব্যে বলেন, সরকার জেএসসি ও সমাপনী পরীক্ষা বাতিল করেছে। প্রাথমিক স্তর শিক্ষার মূলভিত্তি। যে শিক্ষার্থী প্রাথমিক স্তরে ভালো করবে, তাদের উচ্চ শিক্ষা গ্রহন সহজ হয়। মাননীয় প্রধানমন্ত্রী স্মার্ট বাংলাদেশের ঘোষনা দিয়েছেন। ভবিষ্যতে তোমরা স্মার্ট বাংলাদেশের কারিগর হবে। স্মার্ট বাংলাদেশ তোমাদেরকেই গড়তে হবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে এ বিদ্যালয়ে শিক্ষার মান বৃদ্ধি পেয়েছে। তোমাদের নিয়মিত বিদ্যালয়ে যেতে হবে। শিক্ষকদের ঝড়ে পড়া রোধকল্পে কাজ করতে হবে।তোমাদের কোন সমস্যা হলে আমাকে ও প্রধান শিক্ষককে জানাবে। অর্থের অভাবে কোন শিক্ষার্থীর পড়ালেখা বন্ধ করা যাবে না। সরকার তোমাদের উপবৃত্তি দিচ্ছে। শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে। তোমাদের নিয়মিত বিদ্যালয়ে আসতে হবে।

তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোর ব্যাপক উন্নয়ন করেছেন। ভালো রেজাল্ট করে তোমরা জিলানী চিশতী উবি ও উত্তর শাহতলী জোবাইদা বালিকা উবিতে ভর্তি হতে পারবে।

Model Hospital

এসময় অন্যান্য অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাস, জিলানী চিশতী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মোহসিন উদ্দিন, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মহিলা মেম্বার মিসেস ফিরোজা বেগম।

এসময় আরো উপস্থিত ছিলেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা শামীমা সুলতানা, সহকারি শিক্ষিকা নাজিয়া মাহবুব, সহকারি শিক্ষিকা শাহিন সুলতানা, সহকারি শিক্ষক মো: কবির হোসেন চৌধুরী, ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা তানজিনা খানম, সহকারি শিক্ষিকা তানিয়া আক্তার, সহকারি শিক্ষক মো: ইয়াছিন খান, ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাবেক মেম্বার মো: সফিক কারী, শাহতলী জিলানী চিশতী কলেজের অফিস ইনচার্জ মো: রানা সরকার, উত্তর শাহতলী জোবাইদা বালিকা উচ্চ বিদ্যালয়ের অফিস ইনচার্জ মাওলানা মামুন হোসাইন সহ অন্যান্যরা।

অনুষ্ঠানে বিদ্যালয়দ্বয়ের পঞ্চম শ্রেনির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন প্রধান অতিথি শাহতলী জিলানী চিশতী কলেজ গভর্নিং বডির চেয়ারম্যান ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি সাংবাদিক সোহেল রুশদী সহ অতিথিবৃন্দ। পরে ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ স্কাউট চাঁদপুর জেলা ডে ক্যাম্প-২০২৩ এর অংশগ্রহন সনদপত্র বিতরণ করা হয়।

অনুষ্ঠান শেষে দোয়া ও মিলাদের আয়োজন করা হয়। দোয়া মিলাদ ও মুনাজাত পরিচালনা করেন শাহতলী কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ বিলাল হোসাইন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন, ২৯নং উত্তর শাহতলী যোবাইদা বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আবুল কালাম আজাদ ও ৩০নং মধ্য শাহতলী কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোসা: তহমিনা আক্তার। তারা বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital