বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে গজরায় আলী আকবর খাঁন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩, ১০:৪৫ পিএম
মতলব উত্তরে গজরায় আলী আকবর খাঁন কমিউনিটি ক্লিনিক উদ্বোধন

মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডে টরকী এওয়াজে আলী আকবর খাঁন কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে।

১৪ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চ্যুয়ালে আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করেন।

এ উপলক্ষে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য সহকারী মিজানুর রহমানের সভাপতিত্বে পরিবার পরিকল্পনা সহকারী সালমা বেগমের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিবার স্বাস্থ্য ও পরিকল্পনা পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান জুয়েল।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, সমগ্র দেশবাসীও জমি দাতা লে. কর্নেল (অব) সুফিয়া খানম ও তার পিতা আলী আকবর খাঁনের জন্য দোয়া করা হয়।

Model Hospital

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদ উল্লাহ প্রধান, ৫নং ইউপি সদস্য জাহিদ হোসেন, সমাজসেবক কাশেদ আলী প্রধান, সাংবাদিক সাইফুল ইসলাম, পল্লী চিকিৎসক ও সমাজ সেবক সুমন প্রধান, সবুজ মিয়া, রসুল মিয়া’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital