বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ার উজানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩, ১০:০০ পিএম
কচুয়ার উজানীতে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন, ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক

কচুয়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত কয়েক মাসে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারিতে অবৈধ ড্রেজার মেশিনে বালু ব্যবসায়ীদের উৎপাত অনেকটা বন্ধ থাকলেও থেমে নেই কচুয়া উত্তর উত্তর ইউনিয়নের উজানী গ্রামে ড্রেজারে বালু উত্তোলন।

উজানী মাস্টার বাড়ির পাশের একটি জমি থেকে সুকৌশলে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে মহোৎসবে মেতেছে একটি মহল। প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ওই বিশেষ মহলটি লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

প্রশাসন মাঝে মাঝে হানা দিলেও স্থানীয় একটি প্রভাবশালী মহলকে ম্যানেজ করে বিলের মাঝে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে যাচ্ছে ওই মহল। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে কৃষক ও স্থানীয় জনগন।

সরেজমিনে জানা গেছে, কচুয়া উত্তর ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মোজাম্মেল মিয়া উজানী বাজারের পাশের পুকুরটি ভরাট করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে।

Model Hospital

এমতাবস্থায় অবৈধ এ বালুর সিন্ডিকেট ব্যবসা বন্ধ করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে নিরীহ এলাকাবাসী।

উপজেলা সহকারী কমিশনার ভূমি মো. ইবনে আল জায়েদ হোসেন ওই ড্রেজারটি বন্ধের নির্দেশ দিয়ে আসলেও প্রশাসনের নির্দেশকে অমান্য করে প্রতিদিন ওই ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কাজ চালিয়ে যাচ্ছে ইউপি সদস্য মোজাম্মেল মিয়া।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।