বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নাগরিক টিভির চাঁদপুর প্রতিনিধি হলেন অমরেশ দত্ত জয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৮:১২ পিএম
নাগরিক টিভির চাঁদপুর প্রতিনিধি হলেন অমরেশ দত্ত জয়
জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশন নাগরিক টেলিভিশনে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক অমরেশ দত্ত জয়।
১৬ নভেম্বর নাগরিক টিভির বার্তা বিভাগের বিভাগীয় প্রধান দীপ আজাদ স্বাক্ষরিত এক পত্রে এ নিয়োগ দেয়া হয়।
জানা যায়, অমরেশ দত্ত জয় পড়ালেখায় ব্যবস্থাপনা বিভাগ থেকে এমবিএ শেষ করার পাশাপাশি নাগরিক টিভি ছাড়াও জনপ্রিয় প্রিন্ট পত্রিকা দৈনিক কালবেলা এবং জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল রাইজিংবিডি ডট কম এর চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে এবং স্থানীয় দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকায় বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করছেন। এর আগে তিনি দেশের আরেক জনপ্রিয় পত্রিকা দৈনিক সংবাদে চাঁদপুর জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেছেন।
এছাড়াও সাংবাদিকতায় তিনি একাধিক স্থানীয় ও জাতীয় পত্রিকা ও অনলাইন পোর্টালে রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন।
নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে অমরেশ দত্ত জয় বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। যখন থেকেই এ পেশায় জড়িত হয়েছি। তখন থেকেই নিজের সর্বোচ্চটুকু দিয়ে সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা করে আসছি।
প্রিন্ট ও অনলাইনে কাজ করার পাশাপাশি এখন নতুন করে ইলেকট্রনিক মিডিয়া নাগরিক টেলিভিশনে কাজের সুযোগ পেলাম। চেষ্টা করবো সকলের সহায়তা নিয়ে অতীতের মতো নিজের সর্বোচ্চ পেশাদারিত্ব বজায় রেখে গণমানুষের খবর নাগরিকের পর্দায় ফুটিয়ে তুলতে। আমার জন্য সবার কাছে আশির্বাদ চাই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital